ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) ও মৃত ইমান আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। ডাকাতদের কাছ থেকে যাত্রীদের লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন সময় সড়ক-মহাসড়কে ডাকাতি করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, রোববার (২৫ মে) রাতে সিরাজগঞ্জ থেকে ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করে টাঙ্গাইলের জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২০ মে) রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। প্রায় ১০ নারীসহ ৩৮ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্ব প্রান্তর সংযোগ সড়কে কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮ থেকে ১০ জন ডাকাত ছুরি ও চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। চলাচলের সময় প্রত্যক যাত্রীকে তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, সোনা ও অন্যান্য মালামাল লুটে নেয়। ডাকাতরা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সাতদিন করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতদের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনা, প্রাণ গেছে ৫৮৮ জনের

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসে সারা দেশে সড়কে ৫৯৩টি দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ১২৪ জন। এ হিসাব অনুযায়ী এপ্রিলে প্রতিদিন গড়ে নিহতের

কুমিল্লা সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার শের আলীর ঘুষ বাণিজ্যের ভিডিও ফাঁস

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে বসে এক ব্যক্তি থেকে ২৪ হাজার টাকা

মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: রাজধানীর রামপুরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরায় থানায় নেওয়া হয়। কিশোরীকে উদ্ধার

এনায়েতপুরে বিএনপি নেতা সালামকে বয়কটের ঘোষনা নিজ এলাকার নেতাকর্মীর

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সাথে আতাত সহ নানা বির্তকিত কর্মকান্ডের আভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালামকে বয়কটের ঘোষনা দিয়েছে নিজ এলাকা জালালপুর

ফেসবুকে ভিত্তিহীন তথ্য দেয়ায় হাসান মোল্লার প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীল সীমান্ত নামের ফেক প্রোফাইলে চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসান মোল্লার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করায় তীব্র

ছাত্রশিবিরের কর্মী-সমর্থক-সাথী ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সবমিলিয়ে জনশক্তি প্রায় ৫ লাখ এবং সংগঠনটিকে সমর্থন করেন এমন সংখ্যা প্রায় ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।