ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। নিহতরা হচ্ছেন- শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার অতুল মন্ডল (১৪), রাতুল মন্ডল (২৪) ও তাদের বাবা আমজাদ মন্ডল (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি শেরপুর যাছিল। পথিমধ্যে গাড়িটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে ধাকা একটি ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হয়। এঘটনায় আহত ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, মহাসড়কে দুর্ঘটনা ঘটায় নিহতদের মরদেহ গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত, আলোচনায় শুল্ক প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মতো ১০০টি দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দেন। বৃহৎ রপ্তানি বাজারে এমন বাণিজ্যের বাধার

বেলকুচিতে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে

চাঁদাবাজির দায়ে ছাত্রদলের দুই নেতা আটক, মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে চাঁদাবাজির অভিযোগে এইচ এম রুমি ওরফে আসাদ এবং মো. মাকসুদ নামের দুই ছাত্রদল নেতাকে আটক করার পর মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা

আন্তর্জাতিক ডেস্ক: মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম