ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ শরীফ উদ্দিন বলেন, হঠাৎ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এতে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো পাস হতে পারছে না। যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও টাঙ্গাইল শহর বাইপাস রাবনা ঘারিন্দা ও এলেঙ্গাতে কয়েকটি ছোট যানবাহন বিকল হওয়ার কারণেও সমস্যার সৃষ্টি হয়েছে। তবে একেবারে যানজট হয়নি। থেমে থেমে যানবাহন চলছে। যানজট নিরসন আমরা নিরসলভাবে কাজ করছি।

এদিকে যমুনা সেতু’র ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

বৃহস্পতিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

সূত্র জানায়, সেতু দিয়ে বুধবার ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে অবৈধ ১টি ভাটা গুড়িয়ে দিয়ে ৩ টি ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমান আদায় 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একটি ইটভাটা গুড়িয়ে দেয়া সহ মোট ৩ টি ইটভাটায় ৮

শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, প্রস্তুত করা হয়েছে জলকামান

নিজস্ব প্রতিবেদক: মহাখালী রেলগেট এলাকায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। আন্দোলনের মুখে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফিরে যেতে বাধ্য

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ ঘটনার মামলায় আসামি ৫০, গ্রেপ্তার আ.লীগের সহ-সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আসামি করা হয়েছে ৫০ জনকে। রোববার

ধানমন্ডি ৩২ নম্বরে ভয়াবহ গোপন আস্তানার সন্ধান, যা যা পাওয়া গেলো সেই আস্তানায়

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ

রায়গঞ্জে পূবালী ব্যাংকের চান্দাইকোনা শাখার উদ্বোধন : গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এক বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক

মার কোনো ব্যবহার-কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে