ঢাকা ছাড়ছেন ১ কোটি মানুষ: ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদুল আজহা উপলক্ষে প্রায় ১ কোটি মানুষ ঢাকা ত্যাগ করবেন এবং প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করবেন। এ তথ্য উল্লেখ করে ঈদযাত্রা ও কোরবানির পশুর হাট-কেন্দ্রিক যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিস্তারিত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, গত ৪ থেকে ৬ জুন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল নিষিদ্ধ ছিল। আগামী ১২ থেকে ১৪ জুন পর্যন্ত সময়েও একই নির্দেশনা বলবৎ থাকবে। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, জ্বালানি, গার্মেন্টস পণ্য, পচনশীল দ্রব্য ও সারবাহী যান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বাস ও অন্যান্য যান চলাচলে নির্দেশনা

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, রুট পারমিটবিহীন বাস চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া বাস টার্মিনালের বাইরে রাস্তার পাশে কোনো বাস দাঁড় করানো যাবে না; অনুমোদিত কাউন্টারের বাইরে রাস্তা থেকে যাত্রী ওঠানো বা নামানো যাবে না; ঢাকা প্রবেশ ও প্রস্থানপথে যানবাহন পার্কিং করা নিষিদ্ধ; ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত বা অতিরিক্ত ধোঁয়াযুক্ত গাড়ি চলাচল করতে পারবে না এবং উত্তরা আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ পর্যন্ত সড়কে ৪-৬ জুন একমুখী চলাচল কার্যকর থাকবে।

এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের নির্ধারিত লেনে একমুখী চলাচল চালু থাকবে এবং বিআরটিসির বাসগুলো ঢাকায় না ঢুকে নিজ নিজ অঞ্চলের গন্তব্যে যাবে (যেমন: গাবতলী ডিপোর বাস উত্তরবঙ্গে এবং মতিঝিলের বাস পূর্বাঞ্চলে যাবে)।

ডিএমপির নির্দেশনায় জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। সেগুলো হলো, বনানী টু আব্দুল্লাহপুর (ঢাকা-ময়মনসিংহ); যাত্রাবাড়ী টু সাইনবোর্ড (ঢাকা-চট্টগ্রাম); শ্যামলী টু গাবতলী (মিরপুর রোড); ফুলবাড়িয়া টু বাবুবাজার ব্রিজ (ঢাকা-কেরানীগঞ্জ); যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গা ব্রিজ (ঢাকা-মাওয়া); বসিলা ক্রসিং টু বসিলা ব্রিজ এবং আব্দুল্লাহপুর টু ধউর ব্রিজ।

কোরবানির পশুর হাট সংক্রান্ত নির্দেশনা

ট্রাফিক ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাটগুলো নিয়েও কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি। সংস্থাটি বলছে, রাজধানীর হাটগুলোতে নির্ধারিত সীমার বাইরে সড়কে পশু কেনাবেচা বা লোড-আনলোড করা যাবে না। এছাড়া হাটের ভেতরে নির্ধারিত স্থানে পশু লোড-আনলোড করতে হবে। পশুবাহী ট্রাকে হাটের নামসহ ব্যানার ঝোলানো বাধ্যতামূলক। মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না। সরু রাস্তা সংলগ্ন হাটে ছয় ফুট উঁচু দেয়াল এবং পৃথক প্রবেশ ও প্রস্থান পথ রাখতে হবে। ট্রাফিক ব্যবস্থায় সহায়তার জন্য ইজারাদারদের স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। হাটসংলগ্ন সড়কে যানবাহন পার্কিং করা যাবে না; করলে তা ডাম্পিং করা হবে। হাট ব্যবস্থাপনায় অনিয়ম হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

একই সঙ্গে যত্রতত্র কোরবানির পশু জবাই নিষিদ্ধ করেছে ডিএমপি। নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে ডিএমপি নগরবাসী, যানবাহনের চালক, হাট সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের এ নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। যানজট ও বিশৃঙ্খলা রোধে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করলেন মাওলানা মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক

হঠাৎ কেন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল, ভয়াবহ পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো

ছেলের চুরির অভিযোগে মাকে হেনস্তা, সেই বিএনপি নেতাকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট:ফেনীতে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে মাকে নাকে খত দেওয়ানোর ঘটনায় সালিসে নেতৃত্ব দেওয়া সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও

বিস্ফোরক মামলায় বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে এই

সিরাজগঞ্জে থানায় জব্দ করা গাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানায় পরিত্যক্ত একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), বিকেল সোয়া