ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদরহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে তারা মহাসড়ক অবরোধ করে। পরে পৌনে ১টার দিকে অবরোধ স্থগিত করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১২শ কর্মকর্তা সড়কে অবস্থান নিয়ে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান। এতে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। সীমাহীন ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও চালকরা।,

সরেজমিনে দেখা গেছে, ফৌজদারহাটে মহাসড়কে কয়েকশ কর্মকর্তা মহাসড়কে অবস্থানের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে শহরমুখী যাত্রীরা বেকায়দায় পড়েন।

বাসযাত্রী মো. সোহেল বলেন, শহরে যাচ্ছিলাম মায়ের চিকিৎসা করাতে। কিন্তু পথিমধ্যে সড়কে অবরোধ দেওয়া হলো। আজকে আর ডাক্তারের শরণাপন্ন হতে পারব কিনা জানি না।

হাসানুল আলম জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম ক্লাসে। কিন্তু সড়কে অবরোধ করায় আটকে গেলাম। তীব্র গরমে হাঁফিয়ে ওঠেছে অনেকে।

জানতে চাইলে সীতাকুণ্ডের বারআওলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল মোমিন জানান, চাকরিচ্যুত অফিসাররা ১১টার দিকে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ স্থগিত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলের ৮টি আসনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও

কুষ্টিয়ায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতারা তাকে উদ্ধার করে। এ ঘটনায়

জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া প্রার্থনা করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তার সঙ্গে বিএনপির মহাসচিব

ঈদের আগে ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

ডেস্ক রিপোর্ট: ঈদের আগেই দেশের আট বিভাগের আট উপজেলায় পরীক্ষামূলক (পাইলটিং) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করছে সরকার। এরই মধ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘ফ্যামিলি কার্ড

দেশে সমর্থক নেই বলেই ভারতে সংবাদ সম্মেলন করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশে সমর্থক নেই বলেই ভারতের দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর

দাঁড়িপাল্লার এজেন্ট থাকায় মসজিদের ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় হেসাখাল খামার পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ