ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার পর এ ভূকম্পন অনুভূত হয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যাৎ কবীর।

জানা যায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। ৭ মাত্রার এই ভূমিকম্প বড় ধরনের বলে গণ্য করা হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের স্থগিতাদেশ আপিল বিভাগে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল

সলঙ্গায় ওয়াকফ বোর্ডের বৈধ কমিটির বিরুদ্ধে মিথ্যা আপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ওয়াকফ বোর্ডের বৈধ নবগঠিত কমিটির বিরুদ্ধে মিথ্যা আপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সলঙ্গা বাজারের শরিফ

সরাইলে ফুটবল টুর্ণামেন্টের নামে কৃষকদল নেতার চাঁদাবাজি 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র চুন্টা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্টের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সরাইল উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ

বেলকুচিতে ১৭৩ বস্তা ভিজিএফের চাউল জব্দ, আটক ১ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রাম থেকে সরকারি বরাদ্ধের ভিজিএফের ১৭৩ বস্তা (৫১৯০ কেজি) চাউল একটি বাড়ী থেকে জব্দ করেছে প্রশাসন। এসময়

হাসিনার নির্দেশেই আমার বাবাকে হত্যা করা হয়েছে: ড. রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক: সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুলবাস খাদে পড়ে গেলে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্কসহ মোট ৪৫ জন