ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। সকাল থেকে তারা মাঠে তৎপর রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজিবি সদস্যরা।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে সরকার। অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ন্যূনতম ছাড় না দেয়ার মনোভাব নিয়ে সাজানো হচ্ছে নিরাপত্তা বলয়। এর অংশ হিসেবে রাজধানী ঢাকার ভেতর ও প্রবেশপথগুলোতে বুধবার থেকেই কড়া নজরদারি শুরু হচ্ছে।

বৃহস্পতিবার প্রবেশপথ গুলোতে যেকোনো ধরনের জমায়েত ঠেকাতে কাউকে দাঁড়াতেই দেয়া হবে না।

এদিকে, গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় ঝটিকা মিছিল, হাতবোমা বা ককটেলের বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেয়ার মতো ঘটনা ঘটছে। তবে, পুলিশ কর্মকর্তারা বলছেন, ১৩ নভেম্বরের কথিত ওই কর্মসূচি ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয়েরও কারণ নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কলামুলা প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগে তদন্ত সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কলামুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সালামের বিরুদ্ধে সহকর্মী দুই শিক্ষিকাকে কুপ্রস্তাব ও শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ ওঠে।

প্লট দুর্নীতি: শেখ হাসিনা-জয়-পুতুলের সর্বোচ্চ শাস্তি চান দুদকের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা তিন মামলার রায়ে ‘সর্বোচ্চ

যশোরে আরেক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরে রানা প্রতাপ বৈরাগী নামে এক বরফকল মালিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া

আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই

বাবা-মা থাকা ছাত্রদের এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ভুয়া এতিম ও বেশি ছাত্র দেখিয়ে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ হাজারিপাড়া

বিএনপির ওপর ভরসা করে ঝুঁকি নেবেন সেইটাও ভরসা পাচ্ছেন না, সব কূল হারিয়ে ফেলেছেন ড. ইউনূস: রনি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব কূল হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।