ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৮ এপ্রিল), আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিন রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা এবং চাঁদপুর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেনাপ্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেইট মাত্তেও পেরেগো দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে

এক পুলিশ ফাঁড়ির ইনচার্জের দৈনিক আয় লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সীমান্ত দিয়ে অস্বাভাবিকভাবে বেড়েছে চোরাচালান। উল্লেখযোগ্য হারে আসছে মিয়ানমারের গরু, মাদক ও চোরাই পণ্য। দেশ থেকে যাচ্ছে নিত্যপণ্য এবং জ্বালানি

আ.লীগ নেতাকে গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করানোর চেষ্টার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ সংঘর্ষ গভীর রাত পর্যন্ত

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায়

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগতীরে শুরায়ি নেজামের ৫ দিনের জোড় ইজতেমা আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সোমবার (১ ডিসেম্বর) রাতে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৬