ঢাকার বুকে নেমে এসেছে ‘একখণ্ড ফিলিস্তিন’

ডেস্ক রিপোর্ট: রোদে পুড়ে, ঘামে ভিজে, গলা ফাটিয়ে—শত শত মানুষ স্লোগান দিচ্ছেন ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’। আবার চারপাশে শোভা পাচ্ছে লাল, সবুজ, সাদা ও কালো রঙের পতাকা। অনেকের হাতেই রয়েছে ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’। এ যেন রাজধানীর বুকে নেমে এসেছে একখণ্ড ফিলিস্তিন।

শনিবার (১২ এপ্রিল), ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে এমন চিত্রই দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গাজা উই আর উইথ ইউ’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়েও প্রতীকী প্রতিবাদ জানান।

সমাবেশে আসা মানুষজন গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ উল্লেখ করে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। একইসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিন ইস্যুতে জোরালো কূটনৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।’

সমাবেশে উপস্থিত ঢাকা কলেজের শিক্ষার্থী আবু মূসা বলেন, আজ আমরা গাজাবাসীর কণ্ঠস্বর। ফিলিস্তিনে প্রতিদিন শিশু মরছে, মা কাঁদছে। আমরা আর চুপ করে থাকতে পারি না। আর জাতিসংঘ ও মুসলিম বিশ্বের কার্যকর পদক্ষেপ না থাকায় ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠছে। এমন অবস্থা বাংলাদেশ সরকারকেও ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিকভাবে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান এই শিক্ষার্থী।

আব্দুস সবুর নামের এক মাদ্রাসা শিক্ষক বলেন, গাজার প্রতিটি শিশু, নারী ও সাধারণ নাগরিক আজ নিরাপত্তাহীন। মানবতা আজ প্রশ্নবিদ্ধ। এখনই কার্যকর প্রতিরোধ গড়ে তোলার সময়। অন্যদিকে, এরইমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হওয়ার সময় নির্ধারিত রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গুলশানে

সলঙ্গায় জুলাই আগষ্ট শহীদদের স্বরণে বৃক্ষরোপন, কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় জুলাই ও আগষ্ট শহীদদের স্বরণে বৃক্ষরোপন, কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে সলঙ্গা থানার বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের উদ্যাগে

জামায়াতের সঙ্গী হচ্ছে এনসিপি ৩০-৫০ আসন নিয়ে দরকষাকষি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় যতই কাছে আসছে, ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এরই মধ্যে নিজ দলের

আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতে ইসলামীর সম্মেলনে এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদের পাশে আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার

তাড়াশে সালাম হজ্জ কাফেলার প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে সালাম হজ্জ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস এর আয়োজনে হজ্জের প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ (২০ এপ্রিল)

আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো: ট্রাইব্যুনালে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, প্রধান তিন আসামি পলাতক

অনলাইন ডেস্ক: আশুলিয়ায় গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার (২৪