ঢাকার বিক্ষোভের সংবাদ ইসরায়েলি গণমাধ্যমে

অনলাইন ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ফিলিস্তিনপ্রেমী লাখো জনতা। বাংলাদেশের এ কর্মসূচি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

শনিবার (১২ এপ্রিল) ,এপির বরাতে এ তথ্য জানানো হয়েছে। ‘গাজা যুদ্ধের প্রতিবাদে ঢাকায় লাখো মানুষের বিক্ষোভ, নেতানিয়াহু ও মিত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ন’ শীর্ষক শিরোনামে এ খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রায় এক লাখ মানুষের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগানে গর্জে ওঠেন।’

ফিলিস্তিনের শত শত পতাকা হাতে বিক্ষোভকারীরা ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদের ইসরায়েলি বর্বরতায় মদদদাতা হিসেবে অভিযুক্ত করেছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে ফিলিস্তিনিদের নিহতের প্রতীক হিসেবে কফিন ও কুশপুতুল বহন করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন ইসলামী দল ও সংগঠন সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশে প্রায় ১৭ কোটির বেশি মানুষ রয়েছে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আসছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: টিকটক রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির

ইসরাইলি হামলায় গাজায় চিকিৎসা নিতে আসা ১০ শিশু নিহত

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকার দেইর আল-বালায় চিকিৎসা ও পুষ্টিসেবা নিতে লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ১০ শিশুসহ অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সরকারের দুর্বলতায় সীমান্তে বারবার পুশ-ইন: ফয়জুল করীম

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “সরকার দুর্বল বলেই ভারত তাদের বাংলা ভাষাভাষী

চট্টগ্রামে হঠাৎ ডায়রিয়া রোগী কয়েক গুণ

নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের কয়েকটি এলাকায় পানিবাহিত রোগ ডায়রিয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। হঠাৎ করেই রোগী কয়েক গুণ হয়ে গেছে। ডায়রিয়ায় কাবু হয়ে প্রতিদিন হাসপাতালে

উল্লাপাড়ায় আসামীকে পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় দুই ওসি সহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজতে রেখে রোকন মোল্লা (৩৬) নামে এক ট্রাক চালকে নির্যাতনের অভিযোগে উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম, সলঙ্গা

আদানি পাওয়ারের বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করের বোঝাও বাংলাদেশের ওপর!

নিজস্ব প্রতিবেদক: আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের জন্য বাজারমূল্যের তুলনায় বেশি দাম দিতে হচ্ছে বাংলাদেশকে। সরকারের নিযুক্ত একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটির প্রতিবেদনের বরাতে