ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেল ৩টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের প্রধান প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঐতিহাসিক চার দিনের সরকারি চীন সফরের সমাপ্তিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

চার দিনের এ সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ সরকারের উর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

এ ছাড়া তিনি চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া, বিএফএ সম্মেলনে ভাষণ দেন। সেখানে চীনের ব্যবসায়িক প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: বাংলাদেশ-ভারতের মধ্যে অসম চুক্তি ও পানি আগ্রাসনের প্রতিবাদে দেওয়া ফেসবুক স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের হাতে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ সোর্স, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। আহত সোর্স আব্দুল হামীদ (৪০) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার

সিরাজগঞ্জে র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ, পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাব সদস্যদের দেখে পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে শাওন রেজা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল

দলীয় প্রভাবমুক্ত মানবিক পুলিশ বাহিনী গঠনের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে এবং

প্রবাসীরা ভোট দেবেন যেভাবে, জানালেন ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও করা হয়েছে। ভোটের সব

জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে

অনলাইন ডেস্ক: তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের ডিরেক্টর ডাক্তার রাজীব হাসান জানিয়েছিলেন, বাঁহাতি ওপেনারের শারীরিক অবস্থা অনুকূলে আছে। এবার