ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পরে তার ফ্লাইট ছেড়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফেরেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, জুবাইদা রহমান বৃহস্পতিবারই বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন।

মাহদী আমিন লিখেছেন, ‘জুবাইদা রহমান আজই দেশের উদ্দেশে রওনা হয়ে কাল (শুক্রবার) সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন। তবে এর আগেই যদি ফ্লাইটের ব্যবস্থা করা যায় কিংবা তার আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাও এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গেছে।’

১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাঁকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেসবুকে ভিত্তিহীন তথ্য দেয়ায় হাসান মোল্লার প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীল সীমান্ত নামের ফেক প্রোফাইলে চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসান মোল্লার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করায় তীব্র

আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভির ফিলিস্তিনে সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাজিরায় ‘উসকানিমূলক উপাদান’ প্রচারের কথা উল্লেখ

টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে স্থানীয়

আরতুগ্রুল খ্যাত বিখ্যাত সেই তুর্কি অভিনেতার নতুন সিরিজের সম্প্রচার

অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি ১-এ সম্প্রচার শুরু হয়েছে। উসমানীয় নাবিক খায়রুদ্দিন বারবারোসার জীবনীভিত্তিক তুর্কি সিরিজি

চৌহালীতে উৎসব ভাতা বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: উৎসব ভাতা সংস্কারে বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী ও এনায়েতপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। বুধবার (২৮ মে)

চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি: ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক: চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেছে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)