ঢাকায় গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা-৪ সংসদীয় আসনে নির্বাচনী গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মহিলা নেত্রীর ওপর রামদা দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। আহত নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি (৫২)। তিনি জামায়াতে ইসলামীর রুকন ও একজন সক্রিয় মহিলা নেত্রী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নেন কাজী মারিয়া ইসলাম বেবিসহ জামায়াতের নারী কর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, গণসংযোগ চলাকালে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে একদল যুবদল কর্মী জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে। এ সময় তারা গণসংযোগে বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে রামদা দিয়ে কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় কোপ দিলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর এ ধরনের হামলা নির্বাচনকে বানচাল করার গভীর ষড়যন্ত্রের অংশ। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই বিরোধী দল ও মতকে সহ্য করতে পারে না।

তারা আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না থাকায় সারাদেশে একটি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের প্রার্থী ও কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনের নীরব ভূমিকা জনমনে গভীর সংশয় সৃষ্টি করছে।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি মা-বোন নিরাপদ না থাকে, তবে তারা ক্ষমতায় গেলে জনগণের জান-মালের নিরাপত্তা থাকবে না।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তারা নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে এই নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিক্ষায় সংস্কার স্থিতিশীলতা না এলেও রাষ্ট্রীয় ব্যয় আগের মতোই

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাসংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষা খাতে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। কিন্তু অভ্যুত্থানের প্রায় নয় মাস পেরিয়ে গেলেও স্থিতিশীলতাই ফেরেনি। দেশের

বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব মহিলা ও যুবকদেরকে মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ করা

পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্ততি নিতে ঢাকায় পাকিস্তানের অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আমন্ত্রণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এপ্রিলের দ্বিতীয়ার্ধে ঢাকায় আসতে পারেন। এই সফরের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানের

ফ্রান্স ইরান–যুক্ত যুদ্ধে অংশ নিচ্ছে না, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর খবর ভিত্তিহীন

অনলাইন ডেস্ক: প্যারিস থেকে প্রতিবেদক: ফ্রান্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর

সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার (২২ মার্চ) সৌদির স্বরাষ্ট্র

কাজিপুরে মাদকাসক্ত সন্তানের হাতে প্রাণ গেলো পিতার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশে মাদকাসক্ত নিজ সন্তান ও চাচাতো ভাইয়ের নির্মম প্রহারে প্রাণ গেলো কৃষক সেলিম মিয়ার(৪৭)। মারপিটে আহত সেলিমের স্ত্রী বগুড়া