ঢাকায় ককটেল ফাটিয়ে আ.লীগের মিছিল, অতঃপর….

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখান থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে শ্যামলী শিশুমেলা থেকে ৭০–৮০ জন ব্যক্তি ঝটিকা মিছিল বের করে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তাদের ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে স্লোগান দিতে থাকেন।

ইমাউল হক বলেন, তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গরুর মাংস নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, বরপক্ষ ফিরে গেল কনে ছাড়াই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ অন্তত ২৫ জন

ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া

হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আজ (রোববার) থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের হজ

ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল

ঠিকানা ডেস্ক: নির্বাচন কমিশনে নিবন্ধিত ও অনিবন্ধিত শতাধিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়-প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিস্ময়

বার্ন ইনস্টিটিউটের সামনে ফ্রিজিং ভ্যান, বেশি ভাড়ার অপেক্ষায় চালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেন হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা। সামনে লাশবাহী ফ্রিজিং ভ্যান নিয়ে অপেক্ষা করছেন এক চালক। নাম

আশুগঞ্জে সেনা অভিযানে ‘পাখি জসিম’ গ্রেপ্তার: ইয়াবা, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত গোপন অভিযানে আলোচিত মাদক কারবারি ও কথিত পুলিশের সোর্স জসিম ওরফে ‘পাখি জসিম’কে গ্রেপ্তার করেছে যৌথ