ঢাকায় আজহারীর মাহফিল কাল, বিশাল প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: বিভাগভিত্তিক মাহফিলের অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জে মাহফিল করবেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) তার মাহফিল অনুষ্ঠিত হবে।

স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী লিখেছেন,‘ঢাকা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি-ঢাকার নবাবগঞ্জে, বারুয়াখালী তাফসির মাহফিল ময়দানে। বারুয়াখালী মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারুয়াখালী গ্রামে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিলে প্রধান বক্তা থাকবেন জনপ্রিয় ইসলামি স্কলার ও গবেষক মিজানুর রহমান আজহারী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। দোহার-নবাবগঞ্জসহ ঢাকা ও মানিকগঞ্জের বরেণ্য ব্যক্তিরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাইমুমসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সদস্যরা সংগীত পরিবেশন করবেন। আয়োজকদের ধারণা, মাহফিলে ১৫ লাখ মানুষের সমাগম হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাহফিলকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। এক হাজার একর কৃষিজমির বিশাল বিলকে মাহফিলের ময়দান বানানো হয়েছে। শেষ হয়েছে মঞ্চ, হেলিপ্যাড ও মূল প্যান্ডেল তৈরির কাজ। অজুখানা ও টয়লেট নির্মাণের কাজ চলছে। মূল প্যান্ডেল ছাড়াও নারী শ্রোতাদের জন্য ভিন্ন ভিন্ন স্থানে সাতটি মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্য ১২টি মাঠ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৩০টি এলইডি মনিটর থাকবে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাখা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ছয়টি অ্যাম্বুলেন্স থাকবে রোগী পরিবহনের জন্য। মোবাইল নেটওয়ার্ক ঠিক রাখতে বসানো হয়েছে ভ্রাম্যমাণ মোবাইল টাওয়ার।

ঐতিহাসিক এ মাহফিলকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। ৩০টি পয়েন্টে গাড়ি কন্ট্রোল করতে নিয়োজিত থাকবে ট্রাফিক পুলিশ। অগ্নিনিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়োজিত থাকবে। নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী এবং আনসার সদস্যদেরও উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কয়েক হাজার স্বেচ্ছাসেবক মাহফিলকে সফল করতে কাজ করবেন। নারী শ্রোতাদের প্যান্ডেলে থাকবেন নারী পুলিশ সদস্য। এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ এ মাহফিল সফল করতে কাজ করে যাচ্ছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। এছাড়াও পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোঁড়ে ইরান।

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক জামায়াত নিহত হয়েছেন।’ আজ বুধবার সকালে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ

মোবাইল কিনে না দেওয়ায় বাকপ্রতিবন্ধী কিশোর বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা করে। কিশোরের নাম সুমন। সে একই গ্রামের মাহাতাব হোসেনের

কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার টানা ক্ষমতায় টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী

রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ