ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, সাড়া মেলেনি

অনলাইন ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক একটি চিঠি দিলেও তাতে সাড়া মেলেনি।

ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্র জানায়, টিউলিপের চিঠিকে গুরুত্ব দিচ্ছে না সরকার। ফলে সফরকালীন ড. ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে।

সরকারি সফরে সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সফরে তিনি রাজা চার্লস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন।

দুর্নীতির অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা

টিউলিপের বিরুদ্ধে বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম এবং গুলশানে একটি ফ্ল্যাট ‘ঘুষ’ হিসেবে গ্রহণের অভিযোগে এসব মামলা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন তার মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব এবং ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তী।

এসব অভিযোগ অস্বীকার করে টিউলিপ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, “বাংলাদেশে আমার কোনও সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই।”

দুদকের মামলার পর টিউলিপ চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ নগরমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বিষয়টি যুক্তরাজ্যের রাজনীতিতেও আলোচনা সৃষ্টি করে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রে সংঘর্ষে বিধ্বস্ত বিমান-হেলিকপ্টারের সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিটন ডিসিতে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের কোনও আরোহী কেউ বেঁচে নেই। বৃহস্পতিবার স্থানীয় ইউচিটা শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।

ভারতে ভূমিকম্প, দেশের বিভিন্ন স্থানেও অনুভূত

অনলাইন ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুরের রাজধানী ইম্ফ‌লের কাছাকাছি ইয়ারিপক এলাকা। বুধবার বেলা ১১টা ৩৬ মিনিটে এ

সেই আনিছুর রহমান কে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মো. আনিসুর রহমানের বিরুদ্ধে ভুয়া স্কুল খুলে প্রতারণা এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে

জেলা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদককে কোটালীপাড়া যুবদলে অনুপ্রবেশের চেষ্টা,রাজনৈতিক মহলে গুঞ্জন 

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনাকারী ও গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর আন্দোলনে কয়েকশ লোকের নেতৃত্বদানকারী গোপালগঞ্জ জেলা মৎসজীবীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ

হুমকিতেও থামেনি প্রচারণা, মসজিদ থেকে টেনেহিঁচড়ে জামায়াত নেতাকে কোপালেন বিএনপির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণা বন্ধে হুমকি-ধমকির মধ্যেও মাঠে থাকায় পাবনায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। মসজিদ থেকে টেনেহিঁচড়ে বের

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে অন্তত ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার আল-জাজিরার এক