ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরবেন পিনাকী-ইলিয়াস ও কনক!

অনলাইন ডেস্ক: বাংলাদেশের যদি প্রয়োজন হয় তাহলে পিনাকী-ইলিয়াস-কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার সোয়া ১১টার দিকে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

ফেসবুকে তিনি লিখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয়, তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকী-ইলিয়াস-কনক সরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনাপ্রবাহে সর্বশেষ সংযোজন–অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন, এই খবর।

পিনাকী ভট্টাচার্যের এই ঘোষণায় অল্প সময়ের মধ্যে তার লেখা পোস্টে লাইক পড়েছে দেড় লাখের বেশি। আর কমেন্ট করেছে ১৮ হাজারের বেশি মানুষ।

নাঈম ইসলাম সাগর নামের একজন কমেন্ট করেছেন, ৩৬ জুলাই সরকার পতনের আন্দোলন দেখছে, এইবার সরকার রক্ষার আন্দোলন দেখবে দেশবাসী।

আতিক ইসলাম নামের একজন লিখেছেন, অপেক্ষায় আছে জনগন আপনাদের জন্য।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি’ তাইতো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশি এই প্রতিপাদ্যে সামনে রেখে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার গুল্টা বাজার

জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরি করায় মো. আলম মিয়া নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে

সাহসী সাংবাদিক ইমনকে বিএমএসএফের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিক আলী আজগর ইমনকে অভিনন্দন জানায়েছেন। যিনি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের

ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে

১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম সাংবাদিকদের

মির্জা আব্বাসের সঙ্গে লড়বেন ২৪ এর বিপ্লবী রিক্সাওয়ালা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে লড়বেন ২৪ এর বিপ্লবী রিক্সাওয়ালা সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপি কার্যালয় থেকে