ড.ইউনূসকে পূর্ণ সমর্থন ও সহায়তার আশ্বাস বিশ্বনেতাদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট নেতারা। শুক্রবার নিউ ইয়র্কে হোটেল স্যুইটে অনুষ্ঠিত এক বৈঠকে তারা বাংলাদেশের এই পরিবর্তনশীল সময়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। সভার নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে-ফ্রাইবারেগা, যিনি নিজামী গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্রের (এনজিআইসি) কো-চেয়ারও।

উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুট পাহোর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটস, ইউরোপীয় পরিষদের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপানড্রেউ, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোজেন প্লেভনেলিভ ও পেটার স্টোয়ানভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট আইভো জোসিপোভিচ, বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ম্লাডেন ইভানিক এবং মৌরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের চার সাবেক প্রেসিডেন্ট, একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক উপ-সভাপতি ও এনজিআইসি-এর কো-চেয়ার ইসমাইল সেরাজেলদিন, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি এবং আইএইএ ও জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির সিনিয়র প্রতিনিধিরা।

বক্তারা প্রফেসর ইউনূসের দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন। তারা বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি উল্লেখ করলেও গত ১৬ বছরের দুর্নীতি ও শোষণের কারণে সৃষ্ট সংকটের কথাও স্মরণ করান। একাধিক নেতা আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

কেরি কেনেডি বলেন, বাংলাদেশের মানবাধিকার অগ্রগতি ‘অসাধারণ’। জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক মেলান ভেরভিয়ার জানান, শিগগিরই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাবে। এনজিআইসি কো-চেয়ার ইসমাইল সেরাজেলদিন বলেন, “আপনাদের প্রয়োজনে আমরা আছি।”

অভূতপূর্ব এই আন্তর্জাতিক সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, “এটি একেবারেই অপ্রত্যাশিত। আপনাদের একত্রিত হয়ে পাশে দাঁড়ানো অবিশ্বাস্য।” তিনি গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতিকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করে বলেন, “এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৯।”

তিনি স্বীকার করেন, সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা মেটানো কঠিন হলেও তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আসন্ন ফেব্রুয়ারি মাসের সাধারণ নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকনির্দেশনা, সহায়তা ও নৈতিক সমর্থন কামনা করেন।

সভায় এসডিজি কো-অর্ডিনেটর লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ জন নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণের সন্ধানে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে ঐকমত্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে দলগুলো

দাঁড়িপাল্লা’ফেরত পাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন

মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন সভাপতি প্রার্থী তোফাজ্জল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেন হাই কোর্টে প্রার্থীতা ফিরে পেলেন।

ইরানে ইসরাইলি হামলার নিন্দা ২১ মুসলিম দেশের

অনলাইন ডেস্ক: ইরানের ওপর গত ১৩ জুনের প্রথম প্রহর থেকে নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরাইল। রাজধানী তেহরানসহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে ওই রাতে হামলা চালায় ইসরাইল। ইরানে

জীবননগরে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুল ইসলামকে পৈচাশিকভাবে জবাই করে হত্যার দায়ে স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। শনিবার দিবাগত