ড.ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরিফের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে এই শুভেচ্ছা জানান তিনি।

এ ছাড়া সরকারের প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ শরিফ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২ এপ্রিল বাংলাদেশে আসছেন বলেও জানিয়েছেন তিনি।’

উভয় নেতার এই ফোনালাপে বাংলাদেশের খ্যাতনামা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে এসেছে। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন শেহবাজ শরিফ।

এক্সে দেয়া ওই পোস্টে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে মনোরম কথোপকথন হয়েছে। ফোনালাপে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের তাড়াশ পরকীয়া সম্পর্কের জেরধরে সংঘর্ষ : প্রেমিক নিহত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জের ধরে প্রেমিক আয়নাল হক (৪৫) নিহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রেমিকার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

জামায়াত জোটের প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ পাওয়া

এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেটে উড়ে এসেছে ভারত

বেলকুচিতে ১৭৩ বস্তা ভিজিএফের চাউল জব্দ, আটক ১ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রাম থেকে সরকারি বরাদ্ধের ভিজিএফের ১৭৩ বস্তা (৫১৯০ কেজি) চাউল একটি বাড়ী থেকে জব্দ করেছে প্রশাসন। এসময়

আগামী নির্বাচনে ইসলামপন্থীদের সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জামায়াত

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

বাংলাদেশ ব্যাংকের পাঁচ ইসলামী ব্যাংককে ৩৪ হাজার কোটি টাকার সহায়তা ফেরত স্থগিত

একীভূত ব্যাংক গঠনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সহায়তা পুনরুদ্ধার স্থগিত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দেওয়া প্রায় ৩৪ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা