ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নাগরিকসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক: শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির চালানো এসব হামলায় মার্কিন নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।

মঙ্গলবার (১৭ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।,

কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির এ হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করায় কয়েক ডজন ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া ৪৪০টি ড্রোন এবং ৩২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই হামলা রাশিয়ার পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভের উপর সবচেয়ে বড় হামলাগুলোর একটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে ‘সবচেয়ে ভয়াবহ আঘাতগুলোর একটি’ বলে বর্ণনা করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিয়েভে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে এই হামলা চালানো হয়েছে। এর ফলে বাসিন্দারা মধ্যরাতের আগে থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের একটি জেলায় অবস্থিত ৯ তলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। শহরের মোট ২৭টি জেলা এই হামলার আওতায় এসেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোলোমিয়ানস্কি জেলায় অবস্থিত একটি ভবনের প্রধান প্রবেশপথ ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ৬২ বছর বয়সী মার্কিন নাগরিকও রয়েছেন।

ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে দাঁড়িয়ে ক্লিটস্কো বলেন, ৪০টিরও বেশি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে। তিনি রাশিয়ার বিরুদ্ধে বল বিয়ারিং-যুক্ত ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ করেছেন। মানুষ হত্যার উদ্দেশ্যে এ বোমা ব্যবহৃত হয়েছে বলে দাবি করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়া আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

অনলাইন ডেস্ক; জোহরান মামদানি ইতিহাসই গড়ে ফেললেন। প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে তিনি বনে গেলেন নিউইয়র্কের মেয়র। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে নির্বাচন

পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে

যারা একটু আবেগি, প্লিজ এই লেখাটি পড়বেন না । প্রচলিত পন্থায় দান করলে ধনী-গরীবের পার্থক্যটা স্পষ্ট হয় মাত্র, ব্যাবধান কমে না

সাইদ হাফিজ এক সময় চিনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। মানুষ দু‘বেলা দু‘মুঠো খেতে পারতো না। অবস্থা এতটাই বেগতিক হয়ে পড়েছিলো যে, ক্ষুধার জ্বালা সহ্য

সিরাজগঞ্জ র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। রবিবার

ঠিকানা ইসলামিক ঠিভির পদযাত্রা (Thikana Islamic Tv)

সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সংগীত শিল্পী কবির বিন সামাদের ঠিকানা ইসলামিক টিভির পদযাত্রা শুরু হয়েছে। সোস্যাল মিডিয়াতে রীতিমত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঠিকানা ইসলামিক