ড্রেনে গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল সিদ্ধিরগঞ্জ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরণে প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের প্রায় ৫ ইঞ্চি পুরু স্ল্যাব উল্টে যায়। বাজারে লোকজন কম থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিস্ফোরণের পর আতঙ্কে আশপাশের বাসাবাড়ি থেকে মানুষ বাইরে বের হয়ে আসেন।

আহতদের মধ্যে নূর ইসলাম (৫০) এবং আরও দুই নারী রয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, “বিকট শব্দে হঠাৎ ড্রেনের স্ল্যাব প্রায় তিন ফুট ওপরে উঠে যায়। আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। তখন সবাই আতঙ্কে চিৎকার করে বাইরে ছুটে আসে।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, প্রতিবছর টেন্ডারের মাধ্যমে ড্রেন পরিষ্কার করা হয়। তবে এ বছর যথাযথভাবে পরিষ্কার না করায় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারের পদত্যাগ দাবিতে আ.লীগের লিফলেট বিতরণ করলেন বিসিএস ক্যাডারের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা ও লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া অন্তর্বর্তী সরকারের

আকাশ প্রতিরক্ষায় বড় ফাঁক, ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই হয়ে উঠেছে প্রথম ও প্রধান প্রতিরক্ষা স্তম্ভ। ইরান-ইসরায়েল, রাশিয়া-ইউক্রেন কিংবা ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে এই সত্য আরও স্পষ্ট হয়েছে।

নদী সমস্যায় চীনের ‘মাস্টারপ্ল্যান’ চেয়েছে বাংলাদেশ, থাকছে তিস্তা পরিকল্পনাও

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ে চীনের পানি

জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া প্রার্থনা করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তার সঙ্গে বিএনপির মহাসচিব

ফিটনেস ট্রেইনার শিমুর সঙ্গে সোহেল তাজের বিয়ের ছবি প্রকাশ্যে এলো

অনলাইন ডেস্ক: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ আবারও বিয়ে করেছেন। বেশ কয়েকদিন আগে রাজধানীতে অনাড়ম্বর

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার (২০ মে) দিনগত রাতে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার