ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি ৭৯

অনলাইন ডেস্ক: ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জনেরও বেশি মানুষ। খবর বিবিসির।

নিহতদের মধ্যে প্রাদেশিক গভর্নর ও সাবেক মেজর লিগ বেসবল পিচার অক্টাভিও ডোটেলও রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ৫১ বছর বয়সী ডোটেল।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্টে এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মধ্যে তিনিও রয়েছেন বলে জানা গেছে।

শত শত লোক ঘটনাস্থলের ভেতরে ছিল এবং প্রায় ৪০০ উদ্ধারকর্মী এখনও জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেনদেজ জানান, ধসে পড়া ছাদের নিচে চাপা পড়াদের অনেকেই এখনো জীবিত আছেন বলে তিনি আশাবাদী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় ইউনিয়ন শ্রমিকলীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ -সভাপতি এখন ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি ইউসুফ আলী এখন

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে জাতীয় ঐক্যের তীব্র প্রয়োজন। এমন সময় কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়েও শুরু

সিরাজগঞ্জে সেই ভিক্ষুকের ঘরে মিললো আরও এক বস্তা টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় সেই ভিক্ষুকের ঘর থেকে আবারও উদ্ধার হয়েছে এক বস্তা টাকা। এর আগে গত ৯ অক্টোবর সকালে একই স্থানে

সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা এলাকায় চেকপোস্ট জোরদার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার সব থানা এলাকায় চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর

সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সালাহউদ্দিন আহমদ।

আ.লীগ নিষিদ্ধে কী কী উপায় আছে সরকারের কাছে, জানালেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সব দল যদি ঐকমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে