ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে: মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট: আগামী ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ইউসুফ নামের একজন দর্শক। সম্প্রতি সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘কথা’য় এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিক মাসুদ কামাল দর্শকের এ মন্তব্যটির ব্যাখ্যা দিয়েছেন। মোহাম্মদ ইউসুফ নামের ওই দর্শক লিখেছেন, ‘আমার মনে হয় সহসায় নির্বাচন হচ্ছে না। কেন জানি মনে হচ্ছে ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে।’

‘দর্শকের কথা’ শিরোনামের এক অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুফের ওই মন্তব্যের ব্যাখ্যায় মাসুদ কামাল বলেন, ইউসুফ সাহেবের কেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। এই ধরনের কথা কিন্তু আমি আরো অনেকের মুখে শুনেছি। তারা মনে করছেন যে, হয়তো ইউনূস সরকার শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের সুযোগ না-ও পেতে পারে।,

এ ধরনের সংশয়, এ ধরনের আশঙ্কা তারা কেন করছেন? তারা কিছু ব্যাখ্যা আমাকে দিয়েছেন। কিন্তু ওই ব্যাখ্যাগুলো আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না।

তাহমিনা আক্তার নামের এক দর্শক লিখেছেন, ‘মাসুদ কামাল ভাই, বুঝতে পারছেন খাল কেটে কুমির এনেছিলেন কিনা?’ এর ব্যাখ্যায় মাসুদ কামাল বলেন, ‘তার বক্তব্য হলো—বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকারের নানা অনিয়ম নিয়ে আমি কথা বলেছি এবং তার বক্তব্য হলো যে, ওই সমস্ত কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরপর যারা এসেছেন তারা আসলে কুমিরের মতো।

তারা আমাদের জন্য নানা রকম সমস্যা করছেন। দেখুন আপনি আগেই কিছু বলতে পারবেন না যে কোনটা কুমির, কোনটা খাল। এটা বোঝা বড় কঠিন। তবে আমি এটুকু অন্ততপক্ষে বুঝতে পারি যে, নতুন যে সরকার এসেছে তারা আমাদের প্রত্যাশা মেটাতে পারেনি। এটা সত্য।

সোহেল রানা নামের একজন লিখেছেন, ‘আমার মনে হয় না নির্বাচন হবে। হইলেও ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না। ইতিহাসের সবচেয়ে লজ্জিত-অসম্মানিত-বাজে নির্বাচন হবে।’

এর জবাবে মাসুদ কামাল বলেন, সোহেল সাহেবের এ ধরনের আশঙ্কার পেছনে কী কারণ আছে? তিনি তা ব্যক্ত করেননি। তবে আমরা এ ধরনের আশঙ্কা কিছুটা হলেও পোষণ করি। আমার ধারণা নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হবে। তবে সেটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হওয়ার কোনো কারণ নাই। এটা আমার মনে হয়। এই কারণে কারণ নাই যে, বিপুলসংখ্যক ভোটার এই নির্বাচনে তাদের পছন্দের কোনো প্রার্থীকে পাবে না। পছন্দের মার্কাটাই পাবে না। এজন্যই মনে করি এই নির্বাচনটা খুবই একটা বিতর্কিত নির্বাচন হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মারামারি, মোটরসাইকেল ভাঙচুর

পাবনা প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন পাবনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল

ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল

ঠিকানা ডেস্ক: নির্বাচন কমিশনে নিবন্ধিত ও অনিবন্ধিত শতাধিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়-প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিস্ময়

পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমাকে

ইরানের সঙ্গে সংঘাত থামাতে বার্তা পাঠাল ইসরায়েল

অনলাইন ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সহায়তায় ভয়াবহ হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত সমাপ্ত করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্তত ৩৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম

অভাবের চাপ, দত্তকে দেওয়ার সিদ্ধান্ত নয় দিনের নবজাতককে

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বাচোর গ্রামের এক অসহায় সনাতনী দম্পতি তাদের নয় দিন বয়সী কন্যাসন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বসবাসের উপযুক্ত ঘর নেই, নেই