ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ, টুর্নামেন্ট সেরা হিমেল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে তারা ২-১ গোলে পরাজিত করে ধামরাই উপজেলাকে।

বিজয়ী দলের পক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন হিমেল। খেলা শেষে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এর আগে সেমিফাইনালে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই পর্বে কেরানীগঞ্জ ৩-২ গোলে সাভারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অপরদিকে, কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে ধামরাই ৪-০ গোলে দোহারকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলায় নিহত ৭, আহত শতাধিক

অনলাইন ডেস্ক: ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রোববারের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

তাড়া‌শে নাশকতার অভিযোগে আওয়ামী লী‌গের দুই নেতা আটক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়া‌শে নাশকতার অভিযোগে আওয়ামী লী‌গের দুই নেতা‌কে আটক করেছেন তাড়াশ থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে তাঁ‌দের নিজ বাড়ি

পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা। শনিবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।’ অভিযোগ সূত্রে

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে চার শিশু নিহত, নিখোঁজ দুই

নিজস্ব প্রতিবেদক জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ব্রহ্মপুত্র নদে নিমজ্জিত হয়ে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শনিবার

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, যদি এবারের গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী না হয়, যদি ‘না’ জয়যুক্ত হয় তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশে ফ্যাসিবাদ

মার্কিন ঘাঁটি ও রণতরী ২ ঘণ্টায় ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক হামলা এড়াতে ইরানকে দুটি শর্ত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি জানিয়েছে, এ অঞ্চলের মার্কিন