ডিসি-ইউএওদের হ্যাঁ ভোটের আহ্বান আলী রীয়াজের

নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।,

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটনের বিয়াম ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

গত ১৬ বছরে বাংলাদেশ থেকে যত টাকা লুট হয়েছে তা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে স্বনির্ভর করা সম্ভব বলে মন্তব্য করেন ড. আলী রীয়াজ।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও কার্যকর থাকতে হবে। তাই গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করা প্রয়োজন।

আলী রীয়াজ বলেন, আওয়ামী লীগ আমলে স্বার্থ অনুযায়ী রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয়েছে। এক ব্যক্তির সিদ্ধান্তে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল। তাই দেশ শাসনে এক ব্যক্তির ক্ষমতা লোপ করতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। দলের লেজুড়বৃত্তি না করে এলাকার মানুষের অধিকার আদায়ে সংসদ সদস্যদের কাজ করার আহ্বান জানান অধ্যাপক আলী রীয়াজ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি নারীর হাতে থাকবে ফ্যামিলি কার্ড, মিলবে ২৫০০ টাকা বা খাদ্য সুবিধা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। পরিবারের প্রধান নারী পাবেন এ-কার্ড। একইসঙ্গে দেওয়া হবে কৃষক

বাঁশখালীর ‘কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের’ এডহক কমিটি গঠন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ করেন তারা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের

বিএনপি-আওয়ামী লীগ নেতা মিলে চাঁদাবাজি , থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি ও আওয়ামী লীগ নেতা মিলে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দা‌বির অ‌ভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৯ জুলাই) ভুক্তভোগী ওই ব্যবসায়ী

এনায়েতপুরে নাতনিকে গলা টিপে হত্যা, নানি গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় শিশুটির নানি লালবানুকে (৬০) গ্রেফতার

যমুনা উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আবদুল জলিল: কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পৃথক “যমুনা উপজেলা” গঠনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন