ডিবি হেফাজতে মোল্যা নজরুল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল‍্যা নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি।

শনিবার সন্ধ্যায় তাকে ডিবি হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তবে তাকে সুনির্দিষ্ট কোন অভিযোগে এবং কোথা থেকে আটক করা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

সরকার বদলের প্রেক্ষাপটে ছাত্র-জনতার গণআন্দোলনে বল প্রয়োগ করে সবচেয়ে বেশি আলোচিত পুলিশের অনেক সদস্যদের বিরুদ্ধে সারা দেশে হত্যা মামলা হয়েছে।

ইতোমধ্যে এসব মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ২৮ সদস্য গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যে ডিআইজি মোল্যা নজরুলকে হেফাজতে নেয়ার তথ্য দিল পুলিশ।

গণআন্দোলনের মুখে পতন হওয়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোল্যা নজরুল সর্বশেষ সিআইডিতে কর্মরত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে

জুলাই-আগস্টে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল: এইচআরডব্লিউ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, এইচআরডব্লিউ। সোমবার

রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

তাড়াশের ঐতিহ্যবাহী তিন”শ” বছরের দইয়ের মেলায় সরবরাহ বেশি বিক্রি কম 

লুৎফর রহমান তাড়াশ: তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। জনশ্রুতি আছে তৎকালীন পরম বৈঞ্চব জমিদার রাজা রায়

চাকসু নির্বাচন: মুছে যাচ্ছে কালি, অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম

সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আলিম খানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের