ডিবি পরিচয়ে মহিষ লুটের চেষ্টা, জেলা স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশের পরিচয়ে মহিষবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি সিলেটের ওসমানীনগর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, রোববার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের তেরমাইল এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা টিটন কুমার মল্লিক। তিনি সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টিলাগড় আবাসিক এলাকার শৈলেন কুমার মল্লিকের ছেলে।

আটক অন্যরা হলেন- খাদিমপাড়া বহর এলাকার কামরুল ইসলাম, দলাইপাড়া এলাকার মিন্টু মাহমুদ, বহর আবাসিক এলাকার তারেখ আহমদ সুরুক, খাদিমপাড়া এলাকার সৈয়দ রাসেল মাহমুদ এবং জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার আব্দুর রশিদ।

স্থানীয় সূত্র জানায়, সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে একটি মহিষবোঝাই পিকআপ যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস এসে পিকআপটির গতিরোধ করে। মাইক্রোবাসে থাকা লোকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা পিকআপের চালককে মারধর করে মহিষ নামিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

ঘটনাটি দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীদের কয়েকজন পালিয়ে যায়। স্থানীয়রা দুজনকে ধরে গণপিটুনি দেন। পরে তারা মহিষ লুটের চেষ্টার কথা স্বীকার করে। আটক অবস্থায় টিটন কুমার মল্লিক নিজেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বলে পরিচয় দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিটন কুমার মল্লিক ও আব্দুর রশিদকে আটক করে। মহিষবোঝাই পিকআপ ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করে।

গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে মাইক্রোবাস নিয়ে মহিষবোঝাই পিকআপটির পিছু নেয়। পূর্বপরিকল্পিতভাবেই ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়।

ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, আটককৃতরা চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিলেটে পানি সঙ্গে বাড়ছে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক: সিলেট, বিয়ানীবাজার ও বড়লেখা: সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুশিয়ারা নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে প্রবল স্রোতে জকিগঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রাম

আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভির ফিলিস্তিনে সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাজিরায় ‘উসকানিমূলক উপাদান’ প্রচারের কথা উল্লেখ

কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১লা ডিসেম্বর, খুলনার বাবরী চত্তরে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে

সমঝোতার ধরন যাই হোক না কেন, নির্ধারিত কিছু আসনে খেলাফতের প্রার্থী থাকবেই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি ইসলামী রাজনৈতিক দলের

পিয়ন দিয়ে চলে মৎস্য কর্মকর্তার কার্যালয়

ডেস্ক রিপোর্ট: যশোরের মনিরামপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চরম লোকবলসংকটে ভুগছে। এই দপ্তরে বর্তমানে একজন অফিস সহায়ক (পিয়ন) ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। পিয়ন এসে সকাল

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আবারও এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ