ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আশিদুল হক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পূর্ব গৌরীপাড়া এলাকার জামিল হোসেনের ছেলে মাজেদুল ইসলাম মিঠু (৩৬), উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের ইউনুস আলীর ছেলে জুলফিকার আলী (৩০) ও চৌকিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোছাদ্দেক হোসেন (৩৫)।,

ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু বলেন, ‘ব্যক্তির দায় কখনো দল নেবে না। স্বেচ্ছাসেবক দলে কোনো দুষ্কৃতকারীর জায়গা হবে না। ঘটনার সত্যতা যাচাইয়ের পর তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আব্দুল লাতিফ বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় রাতভর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা দুটি মোটরসাইকেলসহ সাড়ে পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী আশিদুল হক বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাড়াশে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  WordMastar প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বুধবার সকালে ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২৫

চট্টগ্রামে কেএনএফের ২০ হাজার পিস ইউনিফর্ম জব্দ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বায়েজিদ এলাকার একটি তৈরি পোশাক শিল্প কারখানা থেকে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কেএনএফের ২০ হাজার ৩০০ পিচ ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। রোববার

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে তেল ও গ্যাসবাহী একাধিক জাহাজ। রোববার (৮ মার্চ) সকালে

সারাদেশে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার অচল

নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে সারাদেশে পাঁচ হাজারের বেশি বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) বা মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। ফলে দেশের টেলিযোগাযোগ সেবায়

আন্তর্জাতিক নারী দিবসে খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। রোববার