ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি ও ছাত্রদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে নগরীর খুলশী এলাকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা জানান, হামলার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—তা জানতে এবং প্রতিবাদ জানাতেই তারা অবস্থান কর্মসূচিতে নেমেছেন।

নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

তাদের দাবি, “শান্তিপূর্ণভাবে একজন অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করতে গিয়েও যদি হামলার শিকার হতে হয়, তাহলে আইনের শাসন কোথায়? আমরা জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা চাই।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিবচরে নিখোঁজের ১১ দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দিবাগত

সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিতে ১৫ জেলার সাংবাদিকদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন দেশের ১৫ জেলার সাংবাদিকরা। দৈনিক কালের কণ্ঠের সাতক্ষীরা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ খবর

সলঙ্গায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকালে সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের ভোলার বটতলায় ১ নং ওয়ার্ড সেস্বাসেবক

মেয়ে দেখলে আপু ডাকলে বুঝতে হবে চরিত্রে সমস্যা : ইউএনও

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিনকে ‘আপা’ বলে ডাকায় সম্প্রতি এক ব্যবসায়ীর সাথে রাগান্বিত হয়ে তিনি বলেন, আপা নয়, মা বলে ডাকবেন। এছাড়া তিনি

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর পরবর্তী শুনানি ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউর পরবর্তী শুনানি আগামী ১ জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার