ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: রুকনদের ভোটে তৃতীয়বারের জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান।

রোববার (২ নভেম্বর) দুপুরের দিকে জামায়াতে ইসলামী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৬-২০২৮ সময়কালের জন্য ডা. শফিকুর রহমানকে আমির ঘোষণার কথা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাবার মৃত‌্যু শোক সইতে না পে‌রে ছে‌লের আত্মহত‌্যা কুষ্টিয়ায় বাবার মৃত্যুর পর ছেলের আত্মহত্যা 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যুর পর ছেলে আত্মহত্যা করেছেন। বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন

নতুন বার্তা দিলেন আয়াতুল্লাহ আলি খামেনি

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের সাহায্য চাচ্ছে, যা ‘তাদের দুর্বলতা ও অক্ষমতারই নিদর্শন’। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি

বগুড়ায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: পি আর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মো. মাইনুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজার

আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: পাক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ‘ঐক্যবদ্ধ জাতি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, আমরা সাহসী জাতি, গত রাতে

রাতভর নাটকীয়তা শেষে সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অভিযান চালাতে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভে অবরুদ্ধসহ রাতভর নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে