ডাসারে দুই কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ) এবং শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করে।

দুদক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছয়জন শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে তথ্য ও প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে, যা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রোববার পর্যন্ত সময় নিয়েছেন।

অন্যদিকে, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) নথির ভিত্তিতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তা। তিনি বলেন, “প্রাপ্ত রেকর্ড অনুযায়ী প্রতিষ্ঠানটির অধ্যক্ষের স্ত্রী ভারতে অবস্থান করলেও বাংলাদেশ থেকে নিয়মিত বেতন নিচ্ছেন। বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় বেতন উত্তোলন করা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এটি যদি আইন ও বিধি পরিপন্থী হয়, তাহলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ পাঠানো হবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ কারবারির হামলায় সাংবাদিক আহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ তৈরীর কারখানায় সংবাদ সংগ্রহ করতে গেলে মব তৈরী করে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৈনিক

তারেক রহমানের দেশে আসতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঠিকানা ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই, তিনি যেকোন সময় আসতে

কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আবদুল জলিল’কাজিপুর (সিরাজগঞ্জ) ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্থি রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিনদিনব্যাপী (২৫ মে-২৭ মে)ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী দুই শিক্ষিকাকে কু প্রস্তাব দেবার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কলামুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সালামের বিরুদ্ধে অনৈতিক, অশোভনীয় আচরণের বিচার চেয়ে উপজেলা প্রাথমিক

নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আনুমানিক ৩টা ২০