ডামুড্যায় ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরষ্কার পেলেন ৩০ শিশু কিশোর

শরীয়তপুর প্রতিনিধি: টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় শরীয়তপুরের ডামুড্যায় ৩০ শিশু কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ৫ জন পাঞ্জাবী পায়জামা ও ১৯

জনকে গিফট বক্স প্রদান করা হয়। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ডামুড্যা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাজী বাড়ি জামে মসজিদ চত্বরে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. তারিকুল ইসলাম। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, রেজাউল করিম শ্যামল বেপারী, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান কবির প্রমূখ।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা জানান, চলতি বছরের জুন মাসে নামাজ প্রতিযোগিতা শুরু হয়ে চলে টানা ৪০ দিন পর্যন্ত। যেখানে উক্ত এলাকার ৩১ জন শিশু কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ৬ শিশু কিশোর। ২০০ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু কিশোরদের কে বাইসাইকেল ও ১৮০ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ জন শিশু কিশোর কে পাঞ্জাবি পায়জামা এবং ১৯ জন কে শিক্ষা সামগ্রী গিফট বক্স অনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এছাড়াও শিশু-কিশোরদের মোবাইলের কুফল ও অতিরিক্ত আসক্ততা থেকে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

বাইসাইকেল পুরস্কার পাওয়া দক্ষিণ ডামুড্যা গ্রামের বাসিন্দা কিশোর জাহিদ ও সানভী মৃধা তিনি জানান, ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার মাধ্যমে এখন মোটামুটি অভ্যস্থ হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়। মুসলমান হিসেবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে।

এ ব্যাপারে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, সব ধর্মের মূল্যবোধ সৃষ্টির কল্যাণে নিবেদিত। তাই যে আয়োজনের মাধ্যমে ওই কিশোরদের ভালো কাজের দিকে উৎসাহিত করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসলামী ব্যাংকে ওএসডি ৪ হাজার ৯৫৩ জন, ছাঁটাই ২০০ কর্মী

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই চাকরিতে আসা কর্মীদের যোগ্যতা যাচাই পরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত

মেঘালয় সীমান্তে ৫ বাংলাদেশি আটক, তিনজনের দাবি আ.লীগ সদস্যপদ

অনলাইন ডেস্ক: মেঘালয়ের শিলং সংলগ্ন দক্ষিণ–পশ্চিম খাসি হিলস জেলার সীমান্ত এলাকায় যৌথ অভিযানে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও মেঘালয় পুলিশ।

ঢাকায় দুর্বল ভিত্তির ওপরে ২১ লাখ ভবন: মানা হয়নি বিল্ডিং কোড

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই দুর্বল ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে।

নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক মিরপুরে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা। পাকিস্তানের ইনিংসের প্রথম ৫ উইকেটের সবকটি শিকার করেছেন এই পেসার। সেটাও নিজের প্রথম ৫ ওভারের মধ্যেই।

নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের স্থগিতাদেশ আপিল বিভাগে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গেটে ময়লার ভাগাড়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের কাছে ময়লার ভাগাড় সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় চরম অস্বস্তিতে পড়ছেন হাসপাতালের রোগী,