ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো সেনা কর্মকর্তা নির্জনের পরিবার পেল ফ্ল্যাট

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের হাতে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পে ওই ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সেনাসদরে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দেশমাতৃকার সেবায় এ তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে এবং সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।’

লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এ তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

উল্লেখ্য, কক্সবাজারের চকরিয়ায় গত ২৪ সেপ্টেম্বর ডাকাতি মোকাবিলায় যৌথবাহিনীর অভিযান পরিচালনাকালে দুর্বৃত্তদের আঘাতে নিহত হন সেনা কর্মকর্তা নির্জন। সেদিন চকরিয়ার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে অভিযানে যাওয়া সেনাবাহিনীর দলে ছিলেন তিনি। সেনা টহল দলের উপস্থিতি টের সাত-আট জন ডাকাত পালিয়ে যাওয়ার সময় তিনি ডাকাতদের তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তার ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর কথা জানান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা শাহ্ ইউনুস আলী এনায়েতপুরী (র:) দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ব শান্তি মঞ্জিলে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর

রায়গঞ্জে জেলা বিএনপির উপদেষ্টার আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেনের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রধান

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে গালিগালাজ, যুবদলের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে যুবদলের স্থানীয় দুই নেতা মদ্যপ অবস্থায় থানায় গিয়ে ওই

শাহজাদপুরে নৌকাডুবি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে নৌকাডুবির ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মনিরুল ইসলাম (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার ব্রজবালা গ্রামের আব্দুস সালামের

রাশিয়ার সর্ববৃহৎ হামলা ইউক্রেনে: ৭২৮ ড্রোন ও ১৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন ডেস্ক: ইউক্রেনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার মধ্যরাতে চালানো এই হামলায় ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক

সৌদির তাইফের গভর্নরের সঙ্গে জেদ্দার কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো.