ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ধরা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাত ১টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ মজুমদার ও নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন। উভয়েই পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, রাত ১টার দিতে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি ডাকাত দল সরকার বাড়ির নীল কান্ত সরকারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মাকসুদ ও মনিরকে আটক করে। দলের বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ‘আটক মাকসুদ মজুমদার চুরি-ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

’এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রুহুল আমিন ঢালী বলেন, ইতোমধ্যে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদ মজুমদারকে বহিষ্কারের জন্য পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের নিকট সুপারিশ করা হয়েছে।

আজ সন্ধ্যার মধ্যে বহিষ্কারাদেশ আসবে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কোনো দুষ্কৃতকারীর স্থান হবে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদাবাজির টাকায় পাহাড়ে বাড়ছে অস্ত্রের মজুদ

অশান্ত পার্বত্য চট্টগ্রামের নেপথ্যে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামে আবারও অস্থিরতা ও সহিংসতার পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিসহ বিভিন্ন এলাকায়

সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি খরচের দায়িত্ব নিল ছাত্রশিবির

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেধাবী ছাত্র সুব্রত কুমারের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

ভোপালে আবর্জনায় ভারতের জাতীয় পতাকা পোড়ানো, তদন্তে পুলিশ অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার রাতে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের একটি নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে কয়েকটি জাতীয় পতাকা (তেরঙ্গা) পুড়ছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস ও বিজেপি—উভয় প্রধান রাজনৈতিক দল। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কংগ্রেস অভিযোগ করেছে, পৌর সংস্থার কর্মীদের অবহেলার কারণেই এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। বিবেক ত্রিপাঠী জানান, ওয়ার্ড ৫০-এর পৌর অফিসসংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। পতাকা পোড়ানোর এই ঘটনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নজরেও এসেছে। ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা অবমাননা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার, আসতে পারে নির্বাচনী রোডম্যাপ

বিশেষ প্রতিনিধি: জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে

মহানবী (স.) ও মা খাদীজা (রা.) এঁর বিবাহ

হযরত খাদীজা (রাঃ) এর বড় বোনের নাম হালা। তাঁর ছিলো বিশাল ভেড়ার পাল। তিনি পয়সার বিনিময়ে দুজন রাখাল রেখেছিলেন এর একজন ছিলেন ২০/২২ বছরের মুহাম্মদ

শহীদ জিয়াকে দেশের পিতা বলতে হবে

ঠিকানা টিভি ডট প্রেস: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে