ডাকাতির প্রস্তুতিকালে বাঁশখালীতে ১৬টি দেশীয় অস্ত্র সহ ১২জলদস্যু গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: মধ্যরাতে বাঁশখালী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সক্রিয় ডাকাত দলের ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন বিশেষ অভিযান পরিচালনা করে ১৬টি দেশীয় অস্ত্রসহ ১২জন দুর্ধর্ষ জলদস্যু কে আটক করেছে।

শনিবার (২৫ জানুয়ারী) রাত ১২টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেভাজন একটি কাঠের বোটে তল্লাশী চালিয়ে অস্ত্রসহ ডাকাতদের আটক করা হয়।

আটককৃত ডাকাত সদস্যরা হলেন- মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯), নূর মোহাম্মদ (৫১)। এদের সকলেই মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন মো. সিয়াম উল-হক জানান, ‘চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে থামানোর সংকেত প্রদান করে। এ সময় বোটটি কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ঘন্টা ব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটি তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত ১৬ টি দেশীয় অস্ত্র যার মধ্যে ছুরি ৫টি, চাপাতি ৬টি, শাবল ৫টি, হাতুড়ি ২টি সহ ১২জন ডাকাতকে আটক করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মো. রফিক (৪২) এর নেতৃত্বে উক্ত ডাকাত দলটি চট্টগ্রামস্থ বাঁশখালী থানাধীন খাটখালি ঘাট হতে বোটযোগে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গরে গমন করে। ওই ডাকাত দল সমুদ্রে অবস্থানরত বিভিন্ন জেলেদের বোট এবং বাণিজ্যিক জাহাজের পাইরেসির সাথে সম্পৃক্ত বলে জানান ওই কর্মকর্তা।

মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার মো. সিয়াম উল-হক আরও বলেন, ‘সমুদ্রে সার্বিক নিরাপত্তা রক্ষার্থে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বে এবার বিএনপি নেতা গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বের জেরে এবার গুলিবিদ্ধ হয়েছেন মনোয়ারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতা। রোববার দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সুলভ

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৪ জন জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর ঘোষপাড়ায় এ

অফিস সহকারীর পাঁচ কোটি টাকার সম্পদের পাহাড়! দুর্নীতির অভিযোগ দুদকে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মোহাম্মদ আব্দুস সোবাহানের প্রত্যক্ষ সহযোগিতায় অফিস সহকারী

জাতীয় গণমাধ্যম সপ্তাহের গুরুত্ব কি এবং কেনো

গণমাধ্যম মালিক এবং সাংবাদিকদের কাছে গণমাধ্যম সপ্তাহটির গুরুত্ব অনেক। এটির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কেবল উপলব্ধির বিষয়। অনেকে না জানার ফলে গুরুত্ব অনুধাবন করতে পারছেন না।

শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

অনলাইন ডেস্ক: জুলাই আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সেনামালঞ্চে জুলাই আহতদের

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে