ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, বসানো হয়েছে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ শুরুর আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত ।

নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, ডিবি এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবক দল মাঠে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, শিববাড়ি, নীলক্ষেত ও ফুলার রোডে বসানো হয়েছে নিরাপত্তা চেকপোস্ট। সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীকে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ও পুলিশের অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ। বিশেষ করে টিএসসি ও মধুর ক্যান্টিন এলাকায় পুলিশি উপস্থিতি ও নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ৪৭১ জন প্রার্থী, যাঁরা ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসীম উদ্দিন জানিয়েছেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম সহ্য করা হবে না। সন্দেহজনক কেউ ভোটকেন্দ্রে ঢুকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

এবার প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালট, ভোট গণনার জন্য ওএমআর প্রযুক্তি, আর ফলাফল সরাসরি দেখানোর জন্য এলইডি ডিসপ্লে ব্যবহারের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “ডাকসু নির্বাচন একটি ঐতিহাসিক আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতেই কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা চাই, কোনো সংঘাত ছাড়াই একটি সুন্দর নির্বাচন সম্পন্ন হোক।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সমুদ্র সৈকতে লাইফ গার্ড কার্যক্রম বন্ধের পথে: পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কক্সবাজার প্রতিনিধি: বন্ধের মুখে কক্সবাজার সমুদ্র সৈকতের লাইফ গার্ড কর্মীদের কার্যক্রম। ফলে জীবিকা হারানোর শঙ্কায় যেমন উদ্বিগ্ন ২৭ জন প্রশিক্ষিত কর্মী, তেমনি পর্যটকদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায়

চোর আতঙ্কে বাঁশখালী: একমাসে অর্ধশতাধিক চুরি!

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বেড়েছে গরু, বসতঘর, অটোরিকশার ব্যাটারী ও মোটর সাইকেল চুরির ঘটনা। প্রতিদিন কোন না কোন গ্রামে হানা দিচ্ছে

টাকার কুমির’ মালেক! বিদেশে পাচার হাজার কোটি, দেশে জমি ছয় হাজার শতাংশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল অর্থ পাচারের গুরুতর অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে উঠে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে ভারতীয় নাগরিক গীতা রানী ,পেয়েছেন পদোন্নতি

এবি সিদ্দিক ভূইয়া: গীতা রানী বিশ্বাস আউটসোর্সিং এর মাধ্যমে রয়ের এজেন্ট হিসাবে কিছুদিন কাজ করার পরেই। ভারতকে সম্পূর্ণরূপে তথ্য দেওয়ার পরেই পুরস্কার স্বরূপ সাঁট মুদ্রাক্ষরিক

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২২

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনই শিশু। আর অন্য দুজন

সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে: শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক: সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যার অভিযোগ তুলেছেন তার মেজ ছেলে শামীম বিন