ডাকসুতে শিবির জিতলে দুটি ক্যান্টিনে সকালের নাস্তা ফ্রি দেবেন বনি আমিন

অনলাইন ডেস্ক: আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জিততে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চলছে শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা। এই নির্বাচন উপলক্ষে থেমে নেই কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও। তারাও পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে চালাচ্ছেন প্রচারণা।

তেমনি একজন অস্ট্রেলিয়ান প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেল থেকে ৮০ ভাগ জিতলে এই সংসদ যতদিন কার্যকর থাকবে ততদিন বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যান্টিনে সকালের নাস্তা ফ্রি করার ব্যবস্থা করে দেবেন তিনি। প্রতিমাসে যেদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস থাকবে সেদিনই এই সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।,

তিনি আরও বলেন, ‘‘আমি ছাত্রশিবির প্যানেলের কাউকে আমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে চিনি না। তারপরও আমি নিশ্চিত, এই প্যানেলে কাউকে ভুল প্রার্থীকে অন্তর্ভুক্ত করা হয়নি।’’

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘‘সিস্টেমকে পরিবর্তন করে সিস্টেম। দেশে স্বাধীন হওয়ার পর থেকে আপনারা ডাকসুতে সৎ ভিপি-জিএস পাননি। এবার পেতে পারেন আপানারা। সেই সুযোগ এসেছে।’’

এর আগে গত বুধবার (৩ সেপ্টেম্বর) বনি আমিন বলেছিলেন, ‘‘ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেল থেকে ৮০ ভাগ জিতলে সংসদ যতদিন কার্যকর থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করার জন্য নেবেন।’’

তিনি বলেছিলেন, ‘‘মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের এই মূর্তির সামনে আজ ওয়াদা করলাম, ছাত্রশিবির প্যানেল ডাকসুতে যদি অন্তত ৮০ ভাগ জেতে— আমি তাদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র ও ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করার জন্য আনব।’’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অভ্যুত্থানে হতাহতের সন্তানদের জন্য কোটার আদেশ বাতিল

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি স্কুলে ভর্তিতে ৫ শতাংশ কোটা সংরক্ষণের আদেশ বিতর্কের মুখে বাতিল করল অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার

চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণে ধীরগতি, জনদূর্ভোগ বাড়ছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: পথচারীদের ভোগান্তি কমাতে ২০২৩ সালের ১২ আগস্ট চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ শুরু হয়। ৭৪৮ দশমিক ৬৯৬ মিটার দীর্ঘ ওভারপাসটি ২০২৪ সালের জুনে সম্পন্ন

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক

সলঙ্গায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছে যুবদল, কৃষকদল ও ছাত্রদল।

জামায়াতের ২৯৬ আসনে প্রার্থী তালিকা প্রস্তুত

ঠিকানা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৯৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের দিকে নজর রাখছে রাশিয়া

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে অস্ত্র সরবরাহ পুনরায় শুরুর ঘোষণা দেওয়ার পর, রাশিয়া বিষয়টি ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট