ঠাকুরগাঁওয়ে মাদকসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২ হাজার টাকা নগদ ও দুটি মোবাইল ফোনসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মহেষপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী অভিযানের পর সেলিম রেজাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক সেলিম রেজা মহেষপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে এবং গণঅভ্যুত্থানের গেজেটে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাসদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযানে নামে। এ সময় সেলিমের কাছ থেকে ফেন্সিডিল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয়দের বরাতে সেনাবাহিনী জানিয়েছে, জুলাই যোদ্ধার পরিচয় ও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন সেলিম রেজা। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানিয়েছে, এ ধরনের অভিযান ঠাকুরগাঁও জেলায় অব্যাহত থাকবে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পেইনে সভাপতিত্ব

ঝড়ে ভেঙে পড়া ডালে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের রাতে ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত

খুনি হাসিনার নির্দেশেই গুলি চালানো হয়েছিলো: নাহিদ ইসলাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিলো। সেই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার

ভারতের চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন,কি হতে যাচ্ছে ?

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও চীনকে আলাদা করেছে ভারতের বহুল আলোচিত করিডোর ‘চিকেনস নেক’। করিডোরের এক পাশে ভারতের অধিকাংশ রাজ্য থাকলেও অন্য পাশে রয়েছে এমন ৭টি

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ চলছে 

পাবনা প্রতিনিধি: পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। অবরোধে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শত

ঘুষচুক্তির নথি প্রধানমন্ত্রীর হাতে, তবু রক্ষা পান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর অভিযোগের মুখে পড়েছিলেন আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ। একটি বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে