ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়িতে হামলা: দুই নেতা বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টিএম মাহবুবর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে সংঘর্ষ ও হানাহানির ঘটনায় তারা জড়িত ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অশোভন আচরণের কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, কাউন্সিল শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মির্জা ফয়সল আমিনের গাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। পরদিন ১৩ জুলাই জেলা বিএনপি সংবাদ সম্মেলনে কাউন্সিলের ফলাফল স্থগিত এবং অভিযুক্তদের বহিষ্কারের সুপারিশ করে।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেননি।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালী হাসপাতালের সেবায় ঘাটতি? নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বাঁশখালী হাসপাতাল) চিকিৎসা অবহেলা ও নার্স-স্টাফদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে। জান্নাতুন নাইমা

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক সুবিধাবঞ্চিত ২ হাজার নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে

খালেদা জিয়া আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট

২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে

গাজীপুরে কমিউটার ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সাতখামাইরে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লেগেছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে

জগন্নাথের প্রবেশপথে এবার পাকিস্তানের পতাকার পাশে আঁকা হলো ভারতের পতাকা

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পাকিস্তানের পতাকা আঁকার পর তার পাশেই এবার ভারতের পতাকা এঁকেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ভারতের