ঠাকুরগাঁওয়ে পাওনা টাকার জেরে মারধর, অপমানে স্বর্ণকারের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাত্র ৩ হাজার টাকার পাওনা নিয়ে মারধর অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন ললিত বনিক (৪০) নামের এক স্বর্ণকার। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। বিচারের দাবিতে তাঁরা মরদেহ নিয়ে অভিযুক্ত কাপড় দোকানদারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের ‘রেখা ক্লথ স্টোর’-এর সামনে এই অবস্থানের ঘটনা ঘটে।

ললিত বনিক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বনিকপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ছিলেন জুয়েলারি কারিগর।

নিহতের ছেলে শুভ বনিক জানান, নেকমরদ বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুর রহমানের কাছ থেকে তাঁর বাবা বাকিতে কাপড় কিনেছিলেন। বকেয়া ছিল ৩ হাজার টাকা। ওই পাওনা টাকা আদায়ের জন্য বৃহস্পতিবার দুপুরে তাঁকে দোকানে ডেকে নিয়ে প্রকাশ্যে মারধর ও অপমান করা হয়। অপমানের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

শুভ আরও জানান, প্রথমে তাঁকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ললিত বনিকের সহকর্মী সুজন বনিক বলেন, “সবার সামনে মারধর ও অপমানিত হওয়ার পর সে কাঁদতে কাঁদতে আমাদের কাছে ক্ষমা চাইছিল। তখনই বুঝতে পারি সে বিষ খেয়েছে।”

স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, মাত্র ৩ হাজার টাকার জন্য একজন শ্রমজীবী মানুষকে এমনভাবে হেনস্তা করা অমানবিক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় অভিযুক্ত দোকানদার আব্দুর রহমান পলাতক। তাঁর বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী সেলিনা আক্তার বলেন, “টাকা পেলে তো চাইবেই। মামলা করুক, আমরা ভয় পাই না। আমার স্বামী বাইরে কাজে গেছে।”

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনসিপি’র বহিষ্কৃত নেতা মাহিনের বাড়ি থেকে টাকা উদ্ধার গুজব, দাবী স্থানীয় প্রতিনিধিদের

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি’র সাবেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে  বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটের

বেলকুচিতে মার্কেট দখলের চেষ্টা মার্কেট অন্যের, ভাড়া আদায়ে চাপ দিচ্ছে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চালা আব্দুল হাই সুপার মার্কেটে নিজের সত্ব না থাকা সত্ত্বেও জমির মালিকানা দাবি করে দোকানের ভাড়া আদায়ে দোকানীদের চাপ দেয়ার অভিযোগ

চলতি বছর ভারতে গ্রেপ্তার অনুপ্রবেশকারীদের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মোট ২ হাজার ৫৫৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। গতকাল

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮১২, আহত ২৮০০

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮১২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৮০০ মানুষ। সোমবার আফগানিস্তানের সরকারের

যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদে সরকার প্রশ্রয় দিচ্ছে। যারা মব