ট্রেনে ঈদের টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ মে, চলবে ১০টি বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের ২টায় বিক্রি শুরু হবে।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ২১ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। ওইদিন দেয়া হবে ৩১ মের অগ্রিম টিকিট। ঈদে বাড়তি যাত্রী পরিবহনে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া কোববানির পশু পরিবহনে চলবে ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন।’

সোমবার (১২ মে) সকালে বিদ্যুৎ ভবনে সড়ক ও রেল মন্ত্রণালয়ের ঈদুল আযহার প্রস্তুতিমূলক সভা শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে আগামী ৩০ মে থেকে। এদিন দেয়া হবে ৯ জুনের টিকিট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের ২টায় বিক্রি শুরু হবে।

সংবাদ সম্মেলনে রেল উপদেষ্টা বলেন, ঈদে বাড়তি যাত্রী বহন করার জন্য ৪৪টি কোচ সংযুক্ত করা হবে এবার। আর ঢাকা থেকে প্রতিদিন ৪৩টি আন্তঃনগর ট্রেনে মোট ৩৩ হাজার ৩১৫ টি টিকিট বিক্রি করা হবে। এছাড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে তিনটি দুই থেকে তিন জুন পর্যন্ত।

ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে উপদেষ্টা বলেন, এবার ঈদ যাত্রায় কোনো যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেয়া হবে না। একই সঙ্গে জানালা এবং দরজার মাথার উপর দিয়ে যেসব যাত্রী ওঠার চেষ্টা করেন তাদেরকেও ঠেকানোর নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় এখনও শেখ হাসিনার নামসহ স্লোগান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং), কর্মসূচির চালের বস্তায় এখনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামমহ স্লোগান লেখা রয়েছে। আওয়ামী

এনায়েতপুরে সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী ফ্যাসিষ্ট ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনায়েতপুর থানা সদর থেকে সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, আকাশসীমা বন্ধ ৮ দেশে

অনলাইন ডেস্ক: ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ‘অ্যানাউন্সমেন্ট অব ভিক্টরি’ নামে চালানো এ হামলাকে যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনায় আঘাতের

বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক এটা ভারত চায় না : মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, এটা ভারত চায় না বলে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, দেশে অবাধ ও

রাখাইনের ভবিষ্যৎ কোন পথে: নির্বাচন, ভূরাজনীতি ও অনিশ্চয়তার সমীকরণ

অনলাইন ডেস্ক: মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের পর সামরিক নেতৃত্বের প্রভাব অক্ষুণ্ন রেখে বেসামরিক সরকার গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সময়ে বাংলাদেশেও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব

পাকিস্তানে অভিযানে নিহত জঙ্গিদের দলে এক বাংলাদেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানার অভিযানে নিহতদের মধ্যে একজন যে বাংলাদেশি নাগরিক ছিলেন, তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।, ঘটনাস্থল