ট্রেনে আগুন লেগেছে এমন গুজবে লাফিয়ে পড়ে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ট্রেনে আগুন লেগেছে। এমন গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে উঠেন যাত্রীরা, তাদের মধ্যে বেশ কয়েকজন ঝাঁপ দেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেক ট্রেনের নিচে পিষ্ট হয়ে হতাহত হন বহু। বুধবার (২২ জানুয়ারি)। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের জলগাঁও এলাকায়। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন জলগাঁওয়ের পুলিশ সুপার।

এনডিটিভির খবরে বলা হয়, মুম্বাই থেকে ৪০০ কিলোমিটার দূরে পাচোরার কাছে মাহেজি ও পারধাদে স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা লখনউ-মুম্বাইয়ের মধ্যে চলাচলকারী দ্রুতগতি পুষ্পক এক্সপ্রেসের যাত্রী ছিল। বিকেল ৫টা নাগাদ আগুন লাগার গুজবের কারণে চেইন টেনে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি।

সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র স্বপ্নিল নীলা জানিয়েছেন, পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী বেঙ্গালুরু থেকে দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত হন।

তিনি বলেন, ‘পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় ‘হট এক্সেল’ বা ‘ব্রেক বাইন্ডিং’ (জ্যামিং) এর কারণে স্ফুলিঙ্গ দেখা দিয়েছিল। এতে কিছু যাত্রী আতঙ্কিত হয়ে শিকল টেনে ট্রেন থামায়। এসময় কয়েকজন রেললাইনে ঝাঁপিয়ে পড়লে বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের নিচে পিষ্ট হয়।

এই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। দুর্ঘটনার খবর পেয়ে মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাতিল ঘটনাস্থলে পৌঁছেছেন বলে রাজ্যের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

রেলওয়ে দপ্তর জানিয়েছে, আহত যাত্রীদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। মর্মান্তিক ছবিতে দেখা গেছে, রেললাইনের ওপর লাশ পড়ে আছে এবং কিছু মানুষ রক্তাক্ত শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচার চায় খুশী খাতুন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচারের আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দৌলতপুর গ্রামের ভুক্তভোগী নারী খুশী খাতুন। রবিবার (১৬ মার্চ) সকালে

শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ১৭ টন অবৈধ পলিথিন জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় র‌্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক দানা জব্দ করা

রায়গঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বেসরকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১০টায়

সাতক্ষীরায় বেড়িবাঁধে বড় ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদীর বেড়িবাঁধে বড় ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও

ড্রেনে গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল সিদ্ধিরগঞ্জ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার