ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য। দরিদ্র মার্কিনিদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা নেওয়ায় এই পদক্ষেপ নিয়েছে অঙ্গরাজ্যগুলো।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার কোটি নিম্নআয়ের মানুষের জন্য ব্যবহৃত এই খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন বন্ধ ঠেকাতে মার্কিন অঙ্গরাজ্যগুলো আদালতের শরণাপন্ন হয়েছে। তারা চায়, প্রশাসন যেন ৬০০ কোটি ডলার জরুরি তহবিল ব্যবহার করে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি) চালু রাখে।

এই প্রোগ্রামটি ‘ফুড স্ট্যাম্প’ নামেও পরিচিত।

তবে মার্কিন কৃষি বিষয়ক দফতর (ইউএসডিএ) জানিয়েছে, তারা এই জরুরি তহবিল ব্যবহার করবে না এবং নভেম্বরে অর্থ ফুরিয়ে গেলে তা শেষ হয়ে যাবে। সংস্থাটি বলেছে, এই টাকা প্রাকৃতিক দুর্যোগের মতো অন্য জরুরি প্রয়োজনে ব্যবহার হতে পারে।

আর এটি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপের খেলা চলছে।

প্রায় একমাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের অচলাবস্থা বা শাটডাউনেরও এখনও কোনও সমাধান হয়নি।

ইউএসডিএ এক ঘোষণায় জানিয়েছে, “সহজভাবে বললে, কূপ এখন শূন্য”— অর্থাৎ খাদ্য সহায়তার অর্থ শেষ।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে ২৫টি অঙ্গরাজ্য ও ডিসি (ওয়াশিংটন ডিসি) এই মামলা করেছে। তাদের যুক্তি, প্রশাসন যদি জরুরি তহবিল ব্যবহার না করে, তবে তা আইনবিরুদ্ধ হবে এবং কোটি কোটি আমেরিকান খাদ্য কেনার সামর্থ্য হারিয়ে ফেলবে।,

মামলায় আরও বলা হয়, “এসএনএপি সুবিধা বন্ধ হলে জনগণের স্বাস্থ্য ও কল্যাণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য সহায়তা বন্ধ মানেই অনাহার, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা। আর এটি শিশুদের মধ্যে মনোযোগের ঘাটতি, ক্লান্তি, বিষণ্নতা ও আচরণগত সমস্যার মতো গুরুতর প্রভাব ফেলতে পারে। ”

অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানসাস, নিউইয়র্ক, ওয়াশিংটন, উইসকনসিনসহ মোট ২৫টি অঙ্গরাজ্য এই মামলায় অংশ নিয়েছে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, বিবিসি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রামে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি কাঁচা বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ জনের মৃত্যু হয়েছে এবং

টিউলিপের বিতর্কিত ভোট: প্যালেস্টাইনপন্থী গ্রুপকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের পার্লামেন্টে প্যালেস্টাইনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বুধবার (২ জুলাই)

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে কলঙ্কিত করেছে তাদেরকে ধিক্কার জানাই

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে কলঙ্কিত করেছে তাদেরকে ধিক্কার জানাই। ৫ ই

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ-এর গুলিতে মো. সামছু মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৪৫

পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সীমানা জটিলতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশ অনুযায়ী

যুক্তরাষ্ট্রের ৯ নারী পরিদর্শনের পর টাঙ্গাইলের পণ্য প্রদর্শণী সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কুটির শিল্পে মুগ্ধ যুক্তরাষ্ট্রের ৯জন কুটির শিল্প প্রেমী নারীর আগমনে প্রাণবন্ত তিন দিনব্যাপী পণ্য প্রদর্শণী ও মেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৪