ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে রেকর্ড ড্রোন হামলা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের ঠিক পরপরই ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ৫৩৯টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ১১টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া।

ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, এসব ড্রোনের মধ্যে ৪৭৬টি সফলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে, যা এ ধরনের হামলায় রেকর্ড প্রতিরোধ বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, কিয়েভ ও আশপাশের শহরতলিতে বেশ কয়েকটি আবাসিক বহুতল ভবন আংশিক বা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এতে সাধারণ মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এদিকে জানা গেছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপে বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ইস্যুতে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। ফোনালাপের পরপরই এমন ভয়াবহ হামলার ঘটনা নতুন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ তৈরি করেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে মন্দিরে চুরি, শ্বশুরবাড়ি থেকে যুবক গ্রেপ্তার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণ চুরির ঘটনা হামিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় পাকিস্তানের

শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধারে আন্দোলন করছেন তার সমর্থকরা। এবার নগর

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক: ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুমা’র নামাজের পর থেকে

২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি?

নিজস্ব প্রতিবেদক: সমাবেশে পদদলনের ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের। ফলে প্রশ্ন উঠছে, কোথায় আছেন থালাপতি? শুধু বিজয়ই নন, তার দলের শীর্ষ থেকে মধ্যম সারির

সম্মেলন ঘিরে দু’গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু, আটক ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা শওকত হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন