ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যার ফতোয়া: ইরানে কট্টরপন্থি আলেমের বিতর্কিত আহ্বান

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি করেছেন ইরানের এক প্রভাবশালী কট্টরপন্থি আলেম। একইসঙ্গে বিশ্বের মুসলিমদের এ ‘ধর্মীয় দায়িত্ব’ পালনের আহ্বানও জানিয়েছেন তিনি। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, সোমবার এক ভাষণে এ আহ্বান জানান আলিরেজা পানাহিয়ান, যিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত। বক্তব্যে তিনি বলেন, ‘খামেনিকে হত্যার হুমকি দেওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যারা এটি করে, তারা মোহারেব বা আল্লাহর শত্রু।’

তিনি আরও বলেন, ‘এই অপরাধীদের (ট্রাম্প ও নেতানিয়াহু) দমন করা শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় কর্তব্যও।’

পানাহিয়ান তার বক্তব্যে ইরানের শীর্ষ শিয়া আলেমদের জারি করা ফতোয়ার প্রতি সমর্থনও ব্যক্ত করেন। শিয়া ইসলামী ফিকাহ মতে, কাউকে মোহারেব ঘোষণা করা এবং তার বিরুদ্ধে ফতোয়া জারি হলে, সেটি কার্যকর করাকে ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি সর্বোচ্চ নেতা খামেনি জনসমক্ষে উপস্থিত হচ্ছেন না। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা চেষ্টার আশঙ্কায় তিনি গোপন স্থানে অবস্থান করছেন।

এই বক্তব্য ও ফতোয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পশ্চিমা দেশগুলো এই ধরনের ধর্মীয় উসকানিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত চেয়েছিল শক্তি দেখাতে, কিন্তু প্রকাশ পেল দুর্বলতা

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিনের সংঘাতের পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন- ভারত ও পাকিস্তানের মধ্যে একটি “পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক” যুদ্ধবিরতি হয়েছে,

রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ ও পৌরসভায় পরিকল্পিত নগরায়ন নিয়ে মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন ও পৌরসভার পরিকল্পিত নগরায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে

রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক: কাশ্মিরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও দেশটির আজাদ কাশ্মিরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। সেখানে

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ও আ. লীগের শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পৌরসভার প্রধান সমন্বয় মো. মহাসিন

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রীকে “আইন” বিষয়ে

সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশ ক্যাম্প চায় সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। ধর্ষণের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক