ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২-১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

গতকাল শুক্রবার মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারি কিনা। জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘আমি এ মুহূর্তে আগে থেকে কিছু বলতে পারি না। তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমার ধারণা, যেসব বিষয় আলোচনায় আসতে পারে, সেগুলোর অন্যতম এটি একটি।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে, সে বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন,‘কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে, সেটা থাকে সেই দেশের। আমার কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত।’

ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়টিও ভারতের পররাষ্ট্র সচিবের কাছে তুলে ধরেন দেশটির সাংবাদিকরা। এ বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, ‘দুর্ভাগ্যজনক’ এ ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাট, তিনজনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের মুখ বন্ধ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে মাটি ভরাটের অভিযোগে তিন ব্যক্তিকে মোট ২ লাখ ৮০

জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রবিবার (৪ মে)

সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধানে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চীনের সহায়তায় আরব সাগরে বিপুল গ্যাসের মজুদ আবিষ্কার করেছে পাকিস্তান। তবে মজুদের সঠিক পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দেশটির ধারণা, এ সম্পদ

সিরাজগঞ্জে নান্দনিক স্থাপত্যের নিদর্শন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ

নিজস্ব প্রতিবেদক:সাদা মার্বেলের ঝলমলে আভা, দৃষ্টিনন্দন গম্বুজ ও সুউচ্চ মিনারের সমন্বয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ।

যাত্রী কম, লোকসান বেশি-বিপাকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রতিদিন গড়ে কয়েক লাখ টাকা লোকসান গুনছে আন্তনগর ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’। যাত্রীসংখ্যা কম থাকায় মাসে ৫০-৬০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছে রেল বিভাগ।

শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির