ট্রাম্পের নেতৃত্বে গাজায় ‘বোর্ড অব পিস’, নেই ফিলিস্তিনের সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: গাজার অস্থায়ী শাসনব্যবস্থা পরিচালনায় ‘বোর্ড অব পিস’-এর সদস্যদের নাম ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে নির্বাহী সদস্যের তালিকায় নেই ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ নাম ঘোষণা দেওয়া হয়েছে। খবর বিবিসি।

বিবৃতিতে বলা হয়, বোর্ডের প্রতিটি সদস্যকে গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ একটি করে দায়িত্ব দেওয়া হবে।

এদিকে, ‘বোর্ড অব পিস’-এর নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী সদস্যরা হলেন, সাবেক ব্রিটিশ প্রেসিডেন্ট টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যে বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের কূটনীতিক আলি আল থাওয়াদি। এছাড়াও অ্যাপোলো ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।

অন্যদিকে, গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন বুলগেরিয়ার কূটনীতিক নিকোলে ম্লাদেনোভ। গাজায় স্থিতিশীলতার লক্ষ্যে টেকনোক্রেট প্রশাসনের তদারকি করবে এই বোর্ড।

এর আগে, গত বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ পর্ষদ গঠনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রের এই শান্তি পরিকল্পনাটি গত অক্টোবরে কার্যকর হয় এবং বর্তমানে এটা দ্বিতীয় ধাপেরই অংশ। তবে গাজা ও সেখানে বসবাসরত ২১ লাখ ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে এখনও স্পষ্টতা নেই।

যদিও প্রথম ধাপে হামাস ও ইসরায়েল গত বছরের অক্টোবরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর আওতায় জিম্মি-বন্দি বিনিময়, আংশিক ইসরায়েলি প্রত্যাহার এবং মানবিক সহায়তা বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭১ হাজার ২৬০ ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্নরা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েলের যুদ্ধ পর্যবেক্ষণ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আপাতত আমরা

আদানিকে ৪ হাজার কোটি, চুক্তি নিয়ে বাড়ছে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: সরকারের কাছ থেকে চলতি সপ্তাহে ৩ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। একই সময়ে ভারতের আদানি পাওয়ারকে বকেয়া

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক: বিধ্বংসী দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় চলমান এ দাবানলের ফলে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয়ার্ধ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড

তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত লুৎফর রহমান তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ ১২ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে