ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা কমিশন থেকে মুসলিম সদস্যের পদত্যাগ

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের উপদেষ্টা বোর্ড থেকে পদত্যাগ করেছেন একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি। কমিশনের অপর এক ক্যাথলিক সদস্যকে অপসারণের প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় স্বাধীনতা কমিশনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন মুনশি। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হোয়াইট হাউস কমিশন থেকে ক্যাথলিক কমিশনার ক্যারি প্রেজিন বোলারকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

বৃহস্পতিবার এক্স পোস্টে প্রেজিন বোলার দাবি করেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে সমালোচনা করা এবং জায়নবাদবিরোধী অবস্থানের কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এসব মত প্রকাশের কারণে তাকে ইহুদিবিদ্বেষী বলে আখ্যা দেওয়া হয়েছিল।

এর আগে ফেব্রুয়ারিতে কমিশনের এক বৈঠকে উত্তপ্ত বিতর্কের একটি ভিডিও ভাইরাল হয়। ওই বৈঠকে প্রেজিন বোলার বলেন, ক্যাথলিক ধর্মবিশ্বাস ও জায়নিজম পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ওই ঘটনার পর টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ও কমিশনের চেয়ারম্যান ড্যান প্যাট্রিক তাকে কমিশন থেকে অপসারণের সিদ্ধান্ত নেন। চেয়ারম্যান প্যাট্রিক এক্স পোস্টে জানান, কমিশনের কোনো সদস্যের নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক এজেন্ডা নিয়ে শুনানি হাইজ্যাক করার অধিকার নেই।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধর্মীয় স্বাধীনতা কমিশন গঠন করেন। এটি সরাসরি প্রেসিডেন্টকে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়। এই কমিশনে এখন পর্যন্ত কোনো মুসলিমকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। মুসলিম সম্প্রদায় থেকে সামিরা মুনশি ছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ইসমাইল রোয়ের এবং ইসলামি পণ্ডিত শেখ হামজা ইউসুফ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দিনাজপুরের পার্বতীপুর যৌথ অভিযানে নগদ ৪ লক্ষ টাকা মাদকসহ আটক-৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবেরবাজার, মন্মথপুর, বড় হরিপুর এলাকায় ক্যাপ্টেন রাব্বি আজমান (২৮ বীর) এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ০৪ জন

শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না: সুলিভান

অনলাইন ডেস্ক: গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্যান্য ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয়

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ,দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ আরো দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি), দুপুরে উপজেলার

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : পানির অভাবে কৃষকের জমি ফেটে চৌচির! 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের কাছে দাবীকৃত উৎকোচের টাকা না পেয়ে ফসলের জমিতে সেচ প্রকল্পের চলমান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিএডিসি কর্মকর্তা

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনার ভয়াবহ পরিকল্পনা ফাঁস

ঠিকানা টিভি ডট প্রেস: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে দাবি আদায়ে একরকম ‘স্থায়ী সংস্কৃতি’। ছোট-বড় যে কোনো ইস্যুতেই সড়ক অবরোধসহ কর্মসূচি দিয়ে আন্দোলনে

আশা জাগিয়েও মন্ত্রিত পেলেন না মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল