ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে আবারও চালু টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা চালু হয়েছে।

আজ সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর আগে ট্রাম্প বলেছেন, দায়িত্ব নেওয়ার পর তিনি টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর বিলম্বিত করতে নির্বাহী আদেশ জারির মাধ্যমে উদ্যোগ নেবেন।

গত শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যায় টিকটক। এর আগে গত বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাস হওয়া চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার আইনটির বিষয়ে টিকটক, বাইটড্যান্স ও কিছুসংখ্যক ব্যবহারকারী চ্যালেঞ্জ করেন।’

কিন্তু টিকটক নিষিদ্ধ করার একটি আইন গত শুক্রবার সুপ্রিম কোর্ট বহাল রাখেন। এরপর চরম অনিশ্চয়তা দেখা দেয়। কেননা, আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ট্রাম্প আগে টিকটক নিষিদ্ধের পক্ষে ছিলেন। গতকাল রোববার নিজের সোশ্যাল ট্রুথে তিনি বলেন, ‘আমি কোম্পানিগুলোকে অনুরোধ করছি যেন টিকটক বন্ধ না হয়। আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সময়সীমা বাড়ানোর জন্য আমি সোমবার (আজ) একটি নির্বাহী আদেশ জারি করব, যাতে আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য একটি চুক্তি করতে পারি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রথমবার বৈঠকে বসছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। আগামী ৪ তারিখে থাইল্যান্ডের বিমসটেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এটি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু

ভারতে জন্ম সেখানকারই শিক্ষক, তবুও বাংলাদেশে পুশইন

ডেস্ক রিপোর্ট: আসামের মরিগাঁও জেলার একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষককে শুক্রবার রাতে জোর করে বাংলাদেশের সীমান্তের ভেতর ঠেলে দিয়ে গেছে ভারতীয় পুলিশ। খায়রুল ইসলাম নামে ওই

বেলকুচিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (৫ জানুয়ারি) দুপুরে

অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

ডেস্ক রিপোর্ট: দুবাই থেকে দেশে ফিরছিলেন আলীম উদ্দিন (৪০)। বিমানে ওঠার আগেই পরে নিয়েছিলেন দুটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি প্যান্ট ও শার্ট। সবকিছু ঠিকঠাক থাকলেও

বেলকুচিতে বিবাদমান জমি নিয়ে হট্টগোল, ভিডিও ধারণ করায় সাংবাদিকদের মোবাইল ছিনতাই 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিবাদমান জমি মাপা নিয়ে হট্টগোলের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ২৩ আগস্ট (শনিবার)