ট্রাম্পকে ড্রোন হামলার হুমকি, ইরানি উপদেষ্টার সরাসরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ড্রোন হামলার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জাওয়াদ লারিজানি। তিনি বলেন, “ট্রাম্প আর নিশ্চিন্তে রোদ পোহাতে পারবেন না। একটি ছোট ড্রোন তার নাভিতেই আঘাত হানতে পারে।”

ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময় এলো, যখন ‘ব্লাড প্যাক্ট’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ১০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে তারা ৪ কোটির বেশি ডলার সংগ্রহের দাবি করেছে।

এ উদ্যোগকে সমর্থন জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ। ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ইসলামি দণ্ডবিধি ‘মোহারেবেহ’ প্রয়োগের দাবিও তুলেছেন কয়েকজন শীর্ষ আলেম ও রাজনৈতিক নেতা।

তবে নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এসব হুমকি থেকে তার সরকারকে আলাদা করে দেখাতে চাইলেও খামেনির ঘনিষ্ঠ সংবাদপত্র ‘কায়হান’ তার বক্তব্যকে ‘আদর্শবিরোধী’ বলে নাকচ করে দিয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পকে ঘিরে ইরানে প্রতিশোধের আবহ চলছে। সম্প্রতি নতুন করে হুমকি ও তহবিল গঠনের ঘোষণা পরিস্থিতি আবার উত্তপ্ত করে তুলেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েল পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তানও পরমাণু হামলা চালাবে

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক

মহাসড়কে ঈদের আগে ও পরে ৬ দিন চলবে না ট্রাক-কাভার্ডভ্যান-লরি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঈদের আগে ও পরে ৬ দিন

তাবলিগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখার মসজিদে তাবলিগ জামাতের দুই পক্ষ-সাদ ও জোবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে কলেজজুড়ে চরম উত্তেজনা বিরাজ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যানারে নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপি নেতার নাম লেখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি)

বেলকুচিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ যুবদলের নেতা বহিষ্কার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

চাচাকে বিয়ে করতে না পেরে স্বামীকে খুন: বিহারে নববধূসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে মাত্র ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। প্রেমে ব্যর্থ হয়ে আপন চাচার সঙ্গে